Sunday, 28 June, 2026
28 June
HomeকলকাতাSourav Ganguly: স্পেন থেকে শালবনি; সৌরভের শিল্পস্বপ্ন কোথায় হারাল?

Sourav Ganguly: স্পেন থেকে শালবনি; সৌরভের শিল্পস্বপ্ন কোথায় হারাল?

প্রশ্নটা থেকেই যায়— শিল্পপতি সৌরভ কি এখনও আছেন, নাকি তিনি আবার পুরোপুরি ক্রিকেটের মানুষ হয়ে গেছেন?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নতুন সরকার শপথ নিল। নতুন মন্ত্রীরা কাজও শুরু করে দিয়েছেন। আমি শুধু একজন শিল্পপতিকে খুঁজে ফিরছি।  শপথগ্রহণ মঞ্চে তাঁকে দেখা গেল না। অন্য শিল্পপতিরা ছিলেন, কিন্তু তিনি? নীরব।

আরও পড়ুনঃ উল্টোডাঙা অগ্নিকাণ্ডে অবৈধ বহুতলের হদিশ, পুরসভার ১৫ লাইসেন্সে প্রশ্ন

হেঁয়ালি না বাড়িয়ে বলাই ভালো— বাংলা এই নতুন শিল্পপতিকে চিনেছিল স্পেন সফরের পর। তার আগে মানুষ তাঁকে চিনত ক্রিকেট মাঠে। তারপর আচমকাই শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবির্ভাব।

শালবনিতে কারখানা হবে— ঘোষণা হয়েছিল। শিল্প সম্মেলনের মঞ্চে তৎকালীন মুখ্যমন্ত্রীর পাশেও দেখা গিয়েছিল তাঁকে। খবরের শিরোনাম হয়েছিল, প্রত্যাশাও তৈরি হয়েছিল।

আরও পড়ুনঃ নিরাপত্তার দোহাই দিয়ে বন্ধ! অভিষেকের বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে দিয়ে ফের বাস চলবে কি?

তারপর সময় কেটে গেল। দিন, মাস, বছর।

কিন্তু বিনিয়োগ এল না। কারখানাও নয়।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও অনুপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই প্রশ্নটা থেকেই যায়— শিল্পপতি সৌরভ কি এখনও আছেন, নাকি তিনি আবার পুরোপুরি ক্রিকেটের মানুষ হয়ে গেছেন?

এই মুহূর্তে

আরও পড়ুন