Monday, 25 May, 2026
25 May
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর বাংলাদেশ ফ্যান অ্যান্থেম” প্রকাশ করলেন শিব্বীর...

Bangladesh: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর বাংলাদেশ ফ্যান অ্যান্থেম” প্রকাশ করলেন শিব্বীর আহমেদ

গানে উল্লেখ করা হয়েছে বিশ্ব ফুটবলের তারকা Lionel Messi, Neymar এবং Kylian Mbappé-এর নামও, যা ফুটবলপ্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হাকিকুল ইসলাম খোকন, নিউ ইয়র্কঃ

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর 2026 FIFA World Cup সামনে রেখে নতুন এক উন্মাদনা তৈরি করেছেন তরুণ গীতিকার ও সুরকার শিব্বীর আহমেদ। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন “FIFA World Cup 2026: Bangladesh Fan Anthem” শিরোনামের একটি ব্যতিক্রমধর্মী ফুটবল অ্যান্থেম, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ তোলপাড় আমেরিকা; হোয়াইট হাউসের কাছে চলল গুলি

গানটিতে ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ, উন্মাদনা এবং উৎসবমুখর পরিবেশকে আধুনিক EDM, ধামসা-ঢোল, বাঁশির সুর ও স্টেডিয়াম ক্রাউড চ্যান্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। গানের শুরুতেই “দে দে দে… গোল!” এবং “Golaaazo” ধ্বনি দর্শকদের বিশ্বকাপের আবহে নিয়ে যায়।

অ্যান্থেমটির অন্যতম আকর্ষণ হচ্ছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের বাস্তব চিত্র। গানের কথায় উঠে এসেছে—শহর থেকে গ্রাম, চায়ের দোকান থেকে রাজপথ—সবখানেই বিশ্বকাপ ঘিরে উন্মাদনার দৃশ্য। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা—এভাবেই বিভক্ত হয়ে যায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। পাশাপাশি বিজয়ের আনন্দ, পরাজয়ের কষ্ট এবং সমর্থকদের আবেগঘন মুহূর্তগুলোও গানে ফুটে উঠেছে প্রাণবন্তভাবে।

গানে উল্লেখ করা হয়েছে বিশ্ব ফুটবলের তারকা Lionel Messi, Neymar এবং Kylian Mbappé-এর নামও, যা ফুটবলপ্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুনঃ ফলতায় ভোটগণনা শুরু, গণনা কেন্দ্রে তৃণমূলের এজেন্ট সংখ্যা ‘শূন্য’

বিশেষভাবে আলোচিত হয়েছে গানের “Snake-Flute EDM Build” অংশটি, যেখানে দেশীয় বাঁশির সুরের সঙ্গে আধুনিক ইলেকট্রনিক মিউজিকের সংমিশ্রণ এক ভিন্নধর্মী শ্রুতিমধুর অভিজ্ঞতা তৈরি করেছে। সংগীত বিশ্লেষকদের মতে, এটি বাংলাদেশি ফুটবল ফ্যান সংস্কৃতিকে আন্তর্জাতিক মানের মিউজিক প্রোডাকশনের সঙ্গে যুক্ত করার একটি নতুন প্রচেষ্টা।

গানটির অফিসিয়াল ভিডিও ইতোমধ্যেই ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের আবেগ ও সংস্কৃতিকে তুলে ধরার এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন অনেকে।

এই মুহূর্তে

আরও পড়ুন