Monday, 4 May, 2026
4 May
HomeকলকাতাWest Bengal: বামপন্থী ভোটব্যাংকের নিঃশব্দ স্থানান্তর; বাম ভোটের ‘রাম’ মুখী স্রোতেই কি...

West Bengal: বামপন্থী ভোটব্যাংকের নিঃশব্দ স্থানান্তর; বাম ভোটের ‘রাম’ মুখী স্রোতেই কি কেল্লাফতে বিজেপির?

গেরুয়া শিবিরের এই অভাবনীয় ‘জয়জয়কার’-এর নেপথ্যে বিজেপির নিজস্ব জনভিত্তির চেয়েও অনেক বেশি কার্যকর হয়েছে বামপন্থী ভোটব্যাংকের নিঃশব্দ স্থানান্তর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুভজিৎ মিত্র,কলকাতা:

দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে উদিত হলো নতুন সূর্য।২০২৬-এর বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি।তবে এই ঐতিহাসিক জয়ের ব্যবচ্ছেদ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে এক অদ্ভুত সমীকরণ। পরিসংখ্যান বলছে,গেরুয়া শিবিরের এই অভাবনীয় ‘জয়জয়কার’-এর নেপথ্যে বিজেপির নিজস্ব জনভিত্তির চেয়েও অনেক বেশি কার্যকর হয়েছে বামপন্থী ভোটব্যাংকের নিঃশব্দ স্থানান্তর।গত কয়েক দশকের চেনা লাল দুর্গগুলো থেকে এবার দু’হাত উজাড় করে ভোট গিয়েছে পদ্ম প্রতীকে।

আরও পড়ুনঃ বাংলায় হীরক তৃণমূল সাম্রাজ্যের পতন, মমতা-অভিষেকের বাড়ি পাহারায় কেন্দ্রীয় বাহিনী

“আগে রাম,পরে বাম” ফ্যাক্টর!

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজ্যের প্রায় প্রতিটি প্রান্তেই বামফ্রন্ট ও বিশেষ করে সিপিআইএম-এর ভোট শতাংশে বড়সড় ধস নেমেছে।যে সমস্ত আসনে একসময় বামেদের একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানে তাদের ভোটব্যাংক সংকুচিত হয়ে এক অঙ্কের ঘরে এসে দাঁড়িয়েছে।রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে,”তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া বাম সমর্থকদের একটি বড় অংশ ‘আগে রাম, পরে বাম’—এই তত্ত্বে বিশ্বাসী হয়ে সরাসরি বিজেপিকে বেছে নিয়েছেন।ফলে বিজেপির ঝুলি কেবল তাদের নিজস্ব সংকল্পবদ্ধ ভোটারদের মাধ্যমেই ভরেনি,বরং বামেদের দিক থেকে আসা বিপুল পরিমাণ জনসমর্থন তাদের জয়ের মার্জিনকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।”

বিজেপির অভ্যন্তরীণ পর্যালোচনা

বিজেপির অন্দরেও এই বাম ভোটের গুরুত্ব নিয়ে চর্চা তুঙ্গে।দলের নেতাদের একাংশ মেনে নিচ্ছেন যে,হিন্দুত্ববাদী আদর্শ বা কেন্দ্রীয় প্রকল্পের প্রচারের চেয়েও অনেক বেশি শক্তিশালী ভূমিকা নিয়েছে তৃণমূল বিরোধী বাম ভোটের মেরুকরণ।বিশেষ করে জঙ্গলমহল,উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক শিল্পাঞ্চলে বামেদের সংগঠিত ভোটব্যাংক এবার এককাট্টা হয়ে গেরুয়া শিবিরে মিশে যাওয়ায় তৃণমূলের সমস্ত প্রতিরোধ ভেঙে পড়েছে।’ফলে এটা স্পষ্ট যে,বাংলায় বিজেপির শক্তিবৃদ্ধিতে গেরুয়া পতাকার চেয়েও বেশি অক্সিজেন জুগিয়েছে বামেদের ক্ষোভ ও সমর্থনের এই রূপান্তর।’

আরও পড়ুনঃ পার্টি অফিস জ্বলছে, দখল হচ্ছে; বাম বিদায়ের ছবি ফিরছে ২৬-এ?

বাম নেতৃত্ব বক্তব্য

পাল্টা যুক্তিতে বাম শিবিরের নেতৃত্ব অবশ্য দাবি করছেন,এটি কোনো স্থায়ী সমর্থন নয়,বরং শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের একটি তাৎক্ষণিক বহিঃপ্রকাশ।

তবে বাস্তবতা এই যে,পশ্চিমবঙ্গের বিধানসভায় পদ্ম ফোটানোর কারিগর হিসেবে এখন বাম ভোটব্যাংকই সবচেয়ে চর্চিত বিষয়। বিজেপিকে মসনদে বসিয়ে বাম ভোট কি চিরতরে ইতিহাস হয়ে গেল,নাকি এটি একটি সাময়িক কৌশল—তা নিয়ে বিতর্ক চললেও,বর্তমানে ‘রামের জয়ের’ পেছনে যে,’বামেদের হাত’ রয়েছে,তা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই রাজনৈতিক মহলে।

এই মুহূর্তে

আরও পড়ুন