Sunday, 5 July, 2026
5 July
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে কোটি টাকার দুর্নীতি ফাঁস

Siliguri: শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে কোটি টাকার দুর্নীতি ফাঁস

এই মামলার মূল অভিযুক্ত প্রাইমারি স্কুল কাউন্সিলের একজন পেনশন ক্লার্ক। তাঁর নাম রঞ্জন দত্ত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শিলিগুড়ি মহকুমা প্রাইমারি স্কুল কাউন্সিলে ১ কোটি ১৭ লক্ষ টাকা তছরুপ মামলার তদন্তে নেমে আরও এক মহিলাকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম প্রতিমা সরকার। তাঁর বাড়ি সহুডাঙ্গী এলাকায়। তদন্তকারীদের দাবি, প্রতিমা সরকারের ব্যাংক অ্যাকাউন্টে ৫৩ লক্ষ ৪৭ হাজার ৭০০ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। এই তথ্য সামনে আসতেই তছরুপ মামলার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।

আরও পড়ুনঃ শ্রাবণ শুরুর আগেই বৈদ্যনাথ ধামে কড়া নিয়ম

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই আর্থিক দুর্নীতির মূল অভিযুক্ত প্রাইমারি স্কুল কাউন্সিলের পেনশন ক্লার্ক রঞ্জন দত্ত। তিনি এখনও পলাতক। তদন্তে জানা যায়, ধৃত প্রতিমা সরকার রঞ্জন দত্তর বাড়িতে পরিচারিকার কাজ করতেন। এর আগে একই মামলায় রঞ্জনের ঘনিষ্ঠ বলে পরিচিত আলপনা সাহাকে গ্রেফতার করেছিল পুলিশ।

শনিবার আলপনা সাহার চার দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে এবং প্রতিমা সরকারকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। একই সঙ্গে পলাতক রঞ্জন দত্তকে গ্রেপ্তারের চেষ্টা চালানোর পাশাপাশি এই তছরুপ চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

আরও পড়ুনঃ মমতার সঙ্গ ত্যাগ চন্দ্রিমারও; এবার মমতার সাথে কোর্টে যাবে কে!

উল্লেখ্য, গত মাসের ৬ তারিখ তৎকালীন প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান দিলীপ রায় শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, চেক জালিয়াতির মাধ্যমে ১ কোটি ১৭ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে এবং সেই মামলায় মূল অভিযুক্ত হিসেবে রঞ্জন দত্তর নাম উল্লেখ করা হয়। অভিযোগ দায়েরের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

তদন্তে রঞ্জন দত্তর ঘনিষ্ঠদের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকার লেনদেনের তথ্য সামনে আসায় জালিয়াতির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তের অবস্থান এবং গোটা তছরুপ চক্রের বিস্তার সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে শিলিগুড়ি থানার পুলিশ।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন