Saturday, 30 May, 2026
30 May
Homeআবহাওয়াRain Forecast: অস্বস্তিকর গরম থেকে মিলেছে কিছুটা রেহাই, কলকাতার আকাশ কালো, আসছে...

Rain Forecast: অস্বস্তিকর গরম থেকে মিলেছে কিছুটা রেহাই, কলকাতার আকাশ কালো, আসছে বৃষ্টি

বিকেল ও সন্ধ্যার দিকে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের সম্ভাবনা থাকায় সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বিকেল ও সন্ধ্যার দিকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশাতে। পাকিস্তান থেকে রাজস্থান, ছত্তীসগঢ়ের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা।

আরও পড়ুনঃ খোল-করতাল, গ্লিসারিন; ‘পরিস্থিতির শিকার’ এক সুবিধাবাদী শিল্পীর ইউ-টার্ন!

এর আগে শুক্রবার রাতের প্রবল ঝড়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে এবং যান চলাচলেও সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন জেলায় ঝড়-সংক্রান্ত ঘটনায় কয়েক জনের মৃত্যুর খবরও সামনে এসেছে। আবহাওয়া দপ্তরের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। সেই সঙ্গে বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বিকেলের পর থেকেই হঠাৎ ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
 

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। যদিও এতে তাপমাত্রা কিছুটা কমবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার এবং রবিবারও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছের নীচে বা জলাশয়ের ধারে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের সম্ভাবনা থাকায় সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

এদিকে উত্তরবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

 

এই মুহূর্তে

আরও পড়ুন