Friday, 26 June, 2026
26 June
HomeকলকাতাMuharram: মহরমের আগে কড়া লালবাজার, ডিজে ও অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা

Muharram: মহরমের আগে কড়া লালবাজার, ডিজে ও অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা

মহরমের মিছিলে ডিজে ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ শুক্রবার ২৬ জুন মহরম। কলকাতায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে একাধিক কড়া নির্দেশ দিল লালবাজার। শুক্রবার মহরম পালনের আগে মঙ্গলবার শহরের সমস্ত থানাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই নতুন শোভাযাত্রার অনুমতি দেওয়া যাবে না। বহু বছর ধরে যে ঐতিহ্যবাহী মিছিলগুলি বেরিয়ে আসছে, শুধুমাত্র সেগুলিই আগের নিয়ম অনুযায়ী অনুমতি পাবে।

আরও পড়ুনঃ তারতলা-কাণ্ডে গ্রেফতার ৫, কাঠগড়ায় প্রাক্তন মেয়র; সম্পত্তি বাজেয়াপ্ত করে জেল খাটাব হুঁশিয়ারি শুভেন্দুর

লালবাজার সূত্রে খবর, মহরমের শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার জন্য সংশ্লিষ্ট ডিসি পদমর্যাদার আধিকারিকদের উপস্থিতিতে থানাগুলির সঙ্গে বৈঠক হয়েছে। সেখানেই বিভিন্ন নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে।

পুলিশের নির্দেশ অনুযায়ী, কোনও শোভাযাত্রায় অস্ত্র বা অস্ত্রসদৃশ বস্তু প্রদর্শন করা যাবে না। একইসঙ্গে তাজিয়ার উচ্চতা নিয়েও সতর্কতা রয়েছে। অতিরিক্ত উঁচু তাজিয়া তৈরি না করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রাস্তায় থাকা বিদ্যুতের তার বা কেবল লাইনের ক্ষতির আশঙ্কা তৈরি না হয়।

মহরমের মিছিলে ডিজে ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকছে। মাইক ব্যবহার করা হলেও তা উচ্চ আদালতের নির্দেশিকা মেনে নির্দিষ্ট শব্দসীমার মধ্যে রাখতে হবে। শব্দদূষণ যাতে না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে থানাগুলিকে। পাশাপাশি, শোভাযাত্রা থেকে কোনও উস্কানিমূলক বা সংবেদনশীল বার্তা প্রচার না করা যাবে না।

আরও পড়ুনঃ ভেনিজুয়েলার মাটি কেঁপে ওঠার আগেই বিপদবার্তা পাঠিয়েছিল Google!

যাঁরা মহরমের শোভাযাত্রার আয়োজন করবেন, তাঁদের সঙ্গে আগে থেকেই স্থানীয় থানার আধিকারিকদের বৈঠক করে সব দিক দেখে নেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার। শোভাযাত্রার রুট, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য বিষয় নিয়ে সমন্বয় তৈরির উপর জোর দিয়েছেন আধিকারিকরা।

শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে লালবাজার। যে সব রাস্তা দিয়ে মহরমের মিছিল বের হবে, সেগুলিতে বিশেষ নজরদারি থাকবে। কোথাও যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, তার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন