হোলি কাটিয়ে মেজাজে ফিরছে রাজ্য। বাড়ছে গরম, এরই মধ্যে ফের বৃষ্টির ভ্রূকুটি বঙ্গে। ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ফলে আগামী কয়েক দিনে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়াকে নিয়ে জোর বিতর্ক
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে। যার ফলে আবহাওয়ায় পরিবর্তন দেখা দিচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ ছিল। বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন একটু বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে। শীতের আমেজ উধাও। বাড়তে চলছে উষ্ণতাও। আগামী শনিবার আবহাওয়ার বদল হবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ অজিত ডোভালের অন্যতম বন্ধু বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি; ‘স্তম্ভিত’ মমতা
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গেও আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে পরবর্তী সাতদিন। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের জেলাগুলিতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং-কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে।









