Tuesday, 5 May, 2026
5 May
HomeকলকাতাTMC: লজ্জার হরে ষোলো কলা পূর্ন হয়েছে তৃণমূলের; দল হেরেছে, নিজেও হেরেছেন!...

TMC: লজ্জার হরে ষোলো কলা পূর্ন হয়েছে তৃণমূলের; দল হেরেছে, নিজেও হেরেছেন! ইস্তফা দিতে রাজি নয় মমতা

শুভেন্দুর কাছে ১৫০০০ র বেশি ভোটে লজ্জার হরে ষোলো কলা পূর্ন হয়েছে তৃণমূলের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রাক্তন হয়েও পদত্যাগ করেননি। শুধু যে দল হেরেছে, এমনটা নয়, তিনি নিজেও নিজের আসনে হেরেছেন। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ অভিষেকের সঙ্গে সাংবাদিক সম্মেলন করবেন। এই সবের মাঝেই রাজভবন নাকি বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। প্রথা অনুযায়ী, ফলাফল নিশ্চিত হলে মুখ্যমন্ত্রী গিয়ে পদত্যাগ করেন। হার, জিত নির্বিশেষে সরকারের মেয়াদ শেষের সময় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। বিদায়ী মুখ্যমন্ত্রী যদি জয়ী হন, তাহলে তিনি নতুন করে শপথ গ্রহণ করেন। তবে এই ক্ষেত্রে মমতা হেরে গিয়েছেন। তবে এখনও তাঁর পদত্যাগ না দেওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

আরও পড়ুনঃ ২০২১ র পাল্টা নয়! দল থেকে তাড়ানোর হুঁশিয়ারি শমীকের

উল্লেখ্য, যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, তাদের আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। নয়া সরকার গঠনের আগে পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অনুরোধ জানান রাজ্যপাল। তবে নয়া সরকার গঠনের আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইস্তফা না দেন, তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়, সেই নিয়েও চিন্তা-ভাবনা করছে রাজভবন।

এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপির জয় অনৈতিক। ১০০ আসন চুরি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেছিলেন, ভোটগণনা কেন্দ্রে নাকি তাঁকে লাথি মারা হয়েছিল, ধাক্কা মারা হয়েছিল। এই পরিস্থিতিতে আজ তাঁর সাংবাদিক সম্মেলনের দিকে নজর থাকবে সবার। এদিকে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে তিনি আদালতে যাবেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছিল।

আরও পড়ুনঃ বদলাচ্ছে বাংলা, বদলে গেল ‘হীরক রানী’র হরিশ চ্যাটার্জি স্ট্রিট

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তৃণমূল। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গে তৃণমূলের গড়েও পদ্ম ফুটেছে। রাজ্য জুড়ে সার্বিক ভাবে বিজেপির ভোটের হার ৪৫.৮৪ শতাংশ। সেখানে তৃণমূল কংগ্রেসের ভোটের হার ৪০.৮০ শতাংশ। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৮০টি আসন। তবে এই হার মমতা মেনে নিতে পারছেন না।

এই মুহূর্তে

আরও পড়ুন