সোমবার বিধানসভায় রাজ্যের বেসরকারি বাস পরিষেবার দুর্দশা নিয়ে প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, বর্তমান ভাড়ায় বাস পরিষেবা চলা কঠিন, তাই বাসের ভাড়া বাড়ানো দরকার। তিনি বলেন, “এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।”
আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের তীব্র উত্তেজনা! মমতার সভামঞ্চ রাতভর পাহারা
বামফ্রন্ট আমলে সরকার নিয়মিত বাস ভাড়া নির্ধারণ করলেও, গত পনেরো বছরে তৃণমূল সরকার এ ধরনের কোনো উদ্যোগ নেয়নি। এর ফলে বাসের ভাড়া মালিকদের ইচ্ছানুযায়ী নির্ধারিত হচ্ছে, যা যাত্রী ও কন্ডাক্টরদের মধ্যে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ আজ কেমন ২১ জুলাই! আরও সক্রিয় দক্ষিণবঙ্গে বর্ষা; আগামী কয়েকদিন বাড়বে বৃষ্টির দাপট
করোনার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে, রাজ্যের অনেক বেসরকারি রুটের বাস বন্ধ হয়েছে এবং পরিবহন শ্রমিকরা কাজ হারিয়েছেন। এখনো সরকারি নূন্যতম ভাড়া ৭ টাকা হলেও বাস মালিকরা ১০ টাকা থেকে বেশি ভাড়া নিচ্ছেন।
পরিবহন শ্রমিকদের স্বার্থে সরকার কী কোনো পরিকল্পনা নিচ্ছে, সে বিষয়ে মন্ত্রী কোনো স্পষ্টতা দেননি।


