Friday, 15 May, 2026
15 May
Homeউত্তরবঙ্গSiliguri: ২৪টি জেসিবি অর্ডার, শিলিগুড়িতে 'বুলডোজার' চালানোর হুঁশিয়ারি সাংসদ রাজুর

Siliguri: ২৪টি জেসিবি অর্ডার, শিলিগুড়িতে ‘বুলডোজার’ চালানোর হুঁশিয়ারি সাংসদ রাজুর

রাজু বিস্তার এই 'বুলডোজার মডেল' উত্তরবঙ্গে প্রয়োগের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ক্রমবর্ধমান অবৈধ নির্মাণ এবং অসামাজিক কার্যকলাপ রুখতে এবার সরাসরি ‘ইউপি মডেল’ প্রয়োগের হুঁশিয়ারি দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা । উত্তরপ্রদেশ থেকে দুই ডজন বুলডোজার (জেসিবি) আনার কথাও জানিছেন তিনি ৷

এই বিষয়ে সাংসদ স্পষ্ট করে দিয়েছেন, সরকারি জমি দখল করে তৈরি করা কোনও অবৈধ কাঠামোই রেহাই পাবে না । শিলিগুড়ি ও সংলগ্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আর কোনও অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।

আরও পড়ুনঃ হেলমেট ছাড়া বাইক চালালেই পাকড়াও, রণংদেহী রূপে কলকাতা পুলিশ

বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমাশাসকের দফতরে পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন সাংসদ রাজু বিস্তা ৷ তারপরে এই কড়া বার্তা দিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ । এদিন এসডিও অফিসের বৈঠকে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিকর এবং জেলা পুলিশ সুপার-সহ উচ্চপদস্থ আধিকারিকরা ।

এদিন সাংসদ অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে জানান, শিলিগুড়ি ও দার্জিলিং এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । তাঁর কথায়, “আমি আগাম প্রস্তুতি হিসেবে উত্তরপ্রদেশ থেকে দুই ডজন (২৪) জেসিবি অর্ডার দিয়েছি । এই জেসিবিগুলো দিয়ে শহরের সমস্ত বেআইনি নির্মাণ ও সরকারি জমি দখল করে তৈরি হওয়া কাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে ।”

যারা বেআইনিভাবে বাড়ি, শপিং মল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তাদের উদ্দেশে রাজু বিস্তার হুঁশিয়ারি, “প্রশাসন ব্যবস্থা নেওয়ার আগেই আপনারা নিজেদের উদ্যোগে অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন । কারণ জেসিবি যখন ভাঙা শুরু করবে, তখন পাশের অন্য জিনিসেরও ক্ষতি হতে পারে । পাশাপাশি শহরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি তালিকা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে । শিলিগুড়িকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে ।”

আরও পড়ুনঃ শিব তাণ্ডব স্ত্রোত্রপাঠে বিশ্বরেকর্ড ভারতীয় শিশুর

নদী থেকে জেসিবি দিয়ে বালি তোলা বা অবৈধ খনিজ উত্তোলনের বিরুদ্ধে সরব হয়ে সাংসদ জানান, গরিব মানুষরা জীবনধারণের জন্য নদী থেকে সামান্য বালি-পাথর তুললে তাতে তাঁর আপত্তি নেই, কিন্তু মাফিয়া রাজ কোনওভাবেই সহ্য করা হবে না । তাঁর দাবি, ছোট ব্যবসায়ীদের থেকে গুন্ডা ট্যাক্স আদায়, অবৈধ টোল প্লাজা এবং লাইসেন্সহীন পানশালা ও পাবগুলোর বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

রাজু বিস্তার এই ‘বুলডোজার মডেল’ উত্তরবঙ্গে প্রয়োগের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । বিরোধীদের একাংশ একে ‘ভয়ের রাজনীতি’ বলে কটাক্ষ করলেও, বিজেপি শিবিরের দাবি – সাধারণ মানুষের স্বার্থে এবং শহরের শ্রী ফেরাতে অবৈধ দখলের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ সময়ের দাবি ।

সাংসদ রাজু বিস্তার কথায়, “এটি পরিবর্তনের সরকার । এই সরকারের আমলে দার্জিলিং, শিলিগুড়ি বা কালিম্পং কোথাও কোনও অবৈধ কাজ চলবে না ।” এখন দেখার, সাংসদের এই চরম হুঁশিয়ারির পর প্রশাসন কবে থেকে এবং কীভাবে এই উচ্ছেদ অভিযান শুরু করে ।

এই মুহূর্তে

আরও পড়ুন