Monday, 27 April, 2026
27 April
HomeদেশBank Layoffs: AI-র থাবায় চাকরি চলে গেল Axis Bank-র ৩০০০ কর্মীর

Bank Layoffs: AI-র থাবায় চাকরি চলে গেল Axis Bank-র ৩০০০ কর্মীর

প্রযুক্তির উন্নতিতে যে বিপুল বিনিয়োগ করা হয়েছে, তার ফল এখন পাওয়া যাচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চুপিসাড়েই হয়েছে সব। এবার এল দুঃসংবাদ। অ্যাক্সিস ব্য়াঙ্কে কর্মী ছাঁটাই। ৩০০০ কর্মী ছাটাই হয়েছে দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্কে। ২০২৫-২৬ অর্থবর্ষের হিসাবেই কর্মী সংখ্যা কমার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ পুড়ছে তিলোত্তমা, সুসংবাদ শোনাল আলিপুর, ফিরছে কালবৈশাখী!

ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিতে বিনিয়োগ করা হয়েছিল, তাতে প্রোডাক্টিভিটি বা কর্মক্ষমতা অনেকটা বেড়েছে। সেই  কারণেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। একটি কনফারেন্স কলে অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা চিফ এগজেকিউটিভ অমিতাভ চৌধুরী জানিয়েছেন, ডিজিটাল ট্রান্সফর্মেশনে দীর্ঘদিন ধরেই নজর ও জোর দিয়েছে ব্যাঙ্ক। তারই প্রতিফলন দেখা গিয়েছে কর্মী সংখ্যা হ্রাসে। তিনি আরও উল্লেখ করেন যে বিগত কয়েক বছরে প্রযুক্তির উন্নতিতে যে বিপুল বিনিয়োগ করা হয়েছে, তার ফল এখন পাওয়া যাচ্ছে। অপারেশনাল এফিসিয়েন্সি বা কর্ম দক্ষতা এবং কর্মীদের কর্ম ক্ষমতাও বেড়েছে।

আরও পড়ুনঃ ২৪ হাজার বছর পর সাইবেরিয়ার গভীর বরফে জমে থাকা জীবের ঘুম ভাঙল

গত অর্থবর্ষে যেখানে অ্যাক্সিস ব্যাঙ্কের কর্মী সংখ্যা ১.০৪ লক্ষ ছিল, এই ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমে ১.০১ লক্ষে নেমে দাঁড়িয়েছে, অর্থাৎ ৩০০০ কর্মী ছাঁটাই করা হয়েছে। কোনও নির্দিষ্ট সেগমেন্ট বা শ্রেণি থেকে  নয়, সামগ্রিকভাবে কর্মী ছাঁটাই করা হয়েছে।

অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অটোমেশনে জোর দেওয়া হলেও, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে সংস্থার কর্মী সংখ্য়া কমানো হয়েছে, এমনটা নয়। বর্তমানে এআই টুল গুলি প্রসেসিং এবং এন্ড টু এন্ড ট্রানজাকশনের সময় বাড়ানোর জন্যই ব্যবহার করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন