Saturday, 24 October, 2026
24 October
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাLaxmi Puja: মানবজীবন ও আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধন; অষ্টলক্ষ্মীর আরাধনা ও সনাতন ধর্মে...

Laxmi Puja: মানবজীবন ও আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধন; অষ্টলক্ষ্মীর আরাধনা ও সনাতন ধর্মে দেবীর আট রূপের মাহাত্ম্য

কোজাগরী পূর্ণিমার পবিত্র লগ্নে এই দেবীর আরাধনা বাঙালি সংস্কৃতি তথা ভারতীয় সনাতন ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রতিবেদন:

সনাতন ধর্ম ও শাস্ত্রে দেবী লক্ষ্মী কেবল ধনসম্পদ বা বৈষয়িক রূপূপের দেবী নন; তিনি বিশ্বজগতের স্থিতি, পুষ্টি, শক্তি ও পরম ঐশ্বর্যের প্রতীক। মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা—যেমন অন্ন, অর্থ, বংশরক্ষা, সাহস, জ্ঞান ও বিজয়—এই সমস্ত দিকগুলি পরিচালনা করেন মা লক্ষ্মীর আটটি ভিন্ন রূপ। আর এই আটটি রূপ একত্রে ‘অষ্টলক্ষ্মী’ নামে পরিচিত। উৎসবের মরশুমে বা কোজাগরী পূর্ণিমার পবিত্র লগ্নে এই দেবীর আরাধনা বাঙালি সংস্কৃতি তথা ভারতীয় সনাতন ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ।

আরও পড়ুনঃ  ইরান যদি সমুদ্রের নিচে ইন্টারনেটের অপটিক্যাল ফাইবার কেটে দেয় তাহলে ভারতে কি প্রভাব পরবে? ভরত সরকার বিকল্প কিছু চিন্তা করছে?

অষ্টলক্ষ্মীর স্বরূপ ও জীবনের সঙ্গে সংযোগ

শাস্ত্রমতে দেবী লক্ষ্মীর আটটি রূপ মানুষের জীবনের বিভিন্ন স্তর ও প্রয়োজনকে পরিপূর্ণতা দেয়:

  • আদিলক্ষ্মী: মহর্ষি ভৃগু মুনির কন্যা কিংবা কিছু পুরাণ অনুযায়ী সাগরকন্যা হিসেবে আবির্ভূতা এই দেবী হলেন জগতের আদি শক্তি। সমুদ্রমন্থনের সময় প্রকটিত হয়ে ইনি ভগবান বিষ্ণুকে পতি রূপে বরণ করেন। সাধককে আত্মিক মুক্তি ও পরম শান্তির পথে চালিত করেন তিনি।

  • ধনলক্ষ্মী: সোনাদানা, নগদ অর্থ এবং বহুমূল্য রত্ন-সম্পদের প্রদায়ত্রী হলেন ধনলক্ষ্মী। তাঁর কৃপায় সাধক কেবল বৈষয়িক অর্থ বা ঐশ্বর্যই নয়, পারমার্থিক ধন ও ব্রহ্মবিদ্যার সন্ধান লাভ করেন।

  • ধান্যলক্ষ্মী: চাল, ডাল, গম তথা কৃষিজ ফসলের অধিষ্ঠাত্রী দেবী হলেন ধান্যলক্ষ্মী। কৃষকের অক্লান্ত পরিশ্রম আর মাঠভরা শস্যই এই দেবীর মূর্ত প্রতীক। বাংলার ঘরে ঘরে কোজাগরী পূর্ণিমায় নতুন ফসলের কামনায় যে পুজো হয়, তা মূলত ধান্যলক্ষ্মীর আরাধনা।

  • গজলক্ষ্মী: পশুসম্পদ, পশুপালনের বিকাশ এবং রাজকীয় সমৃদ্ধির প্রতীক এই দেবী। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এই দেবীর কৃপাতেই দেবতাদের রাজা ইন্দ্র তাঁর বাহন ঐরাবত ও হারিয়ে যাওয়া বৈভব ফিরে পেয়েছিলেন।

  • সন্তানলক্ষ্মী: বংশপরম্পরা রক্ষা এবং পরিবারে নতুন জীবনের আগমন ও সন্তান সুখের বরদাতা হিসেবে এই দেবীর পুজো করা হয়।

  • বীরলক্ষ্মী (বা ধৈর্যলক্ষ্মী): মানুষের জীবনের হতাশা, ভয় ও অলসতার মতো অভ্যন্তরীণ শত্রু দূর করতে সাহসের জোগান দেন এই দেবী। ধর্ম ও অধর্মের অভ্যন্তরীণ সংগ্রামে সাধককে শক্তি ও উদ্যম জুগিয়ে অধার্মিক রিপুগুলিকে ধ্বংস করতে সাহায্য করেন তিনি।

  • বিজয়ালক্ষ্মী: জীবনের যেকোনো কঠিন সংগ্রাম, যুদ্ধ বা প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয় এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের পর যে মানসিক শান্তি ও সিদ্ধি লাভ হয়, তার আশীর্বাদ দেন বিজয়ালক্ষ্মী।

  • বিদ্যালক্ষ্মী: সমস্ত ধরনের জ্ঞান, শিক্ষা, কৃষ্টি ও কলা রূপী ধনের ভাণ্ডার এই দেবীর রূপের মাধ্যমেই প্রকাশিত হয়। সাধককে তিনি সর্ববিদ্যা ও প্রজ্ঞায় সমৃদ্ধ করেন।

এর পাশাপাশি শাস্ত্রে ঐশ্বর্যলক্ষ্মী, সৌভাগ্যলক্ষ্মী, রাজ্যলক্ষ্মী এবং বরলক্ষ্মীর মতো দেবীর অন্যান্য রূপের উল্লেখও পাওয়া যায়, যা ভক্তদের নানাভাবে আশীর্বাদ ধন্য করে।

অষ্টলক্ষ্মী স্তোত্রম ও আধ্যাত্মিক তাৎপর্য

জগদ্গুরু আদি শঙ্করাচার্য রচিত ‘অষ্টলক্ষ্মী স্তোত্রম্’ সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও পূজনীয় হিসেবে বিবেচিত হয়। আদিলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, ধৈর্যলক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তানলক্ষ্মী, বিজয়লক্ষ্মী, বিদ্যালক্ষ্মী ও ধনলক্ষ্মীকে উৎসর্গ করা এই আটটি পংক্তি বা শ্লোক অত্যন্ত সুরময় ও অর্থবহ।

বিশেষ করে কোজাগরী পূর্ণিমা, দীপাবলি কিংবা যেকোনো শুভানুষ্ঠানে ভক্তিভরে এই অষ্টলক্ষ্মী স্তোত্র পাঠ করলে গৃহের সমস্ত অমঙ্গল দূর হয় এবং পরিবারে সুখ, শান্তি, ধান্য ও ঐশ্বর্যের স্থায়ী নিবাস ঘটে বলে ভক্তদের বিশ্বাস। এটি মানুষকে কেবল বাহ্যিক ধনসম্পদ অর্জনে নয়, বরং মানসিক স্থৈর্য ও আধ্যাত্মিক উন্নতিতের পথে পরিচালিত করে।

আরও পড়ুনঃ  ঘূর্ণিঝড় ‘অর্ণব’ তৈরি হবে সোমবার সকালের মধ্যেই! দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ, প্রশাসনের কড়া নজরদারি

অষ্টলক্ষ্মী স্তোত্রম্
==============
আদিলক্ষ্মী
————————–
সুমনসবন্দিত সুন্দরি মাধবি
চন্দ্র সহোদরি হেমময়
মুনিগণমণ্ডিত মোক্ষপ্রদায়িনি
মঞ্জুভাষিণি বেদনুতে
পঙ্কজবাসিনি দেবসুপূজিত
সদ্গুণবর্ষিণি শান্তিযুতে
জয়জয় হে মধুসূদন কামিনি
আদিলক্ষ্মি সদা পালয় মাম্ । ১

ধান্যলক্ষ্মী
———————————–
অহিকলি কল্মষনাশিনি কামিনি
বৈদিকরূপিণি বেদময়য়ে
ক্ষীরসমুদ্ভব মঙ্গলরূপিণি
মন্ত্রনিবাসিনি মন্ত্রনুতে
মঙ্গলদায়িনি অম্বুজবাসিনি
দেবগণাশ্রিত পাদযুতে
জয়জয় হে মধুসূদন কামিনি
ধান্যলক্ষ্মি সদা পালয় মাম্ । ২

ধৈর্যলক্ষ্মী
——————————
জযবরবর্ণিনি বৈষ্ণবি ভার্গবি
মন্ত্রস্বরূপিণি মন্ত্রময়ে
সুরগণপূজিত শীঘ্রফলপ্রদ
জ্ঞানবিকাসিনি শাস্ত্রনুতে
ভবভযহারিণি পাপবিমোচনি
সাধুজনাশ্রিত পাদযুতে
জয়জয় হে মধুসূদন কামিনি
ধৈর্যলক্ষ্মি সদা পালয় মাম্ । ৩

গজলক্ষ্মী
————————–
জয়জয় দুর্গতিনাশিনি কামিনি
সর্বফলপ্রদ শাস্ত্রময়ে
রথগজ তুরগপদাদি সমাবৃত
পরিজনমণ্ডিত লোকনুতে
হরিহর ব্রহ্ম সুপূজিত সেবিত
তাপনিবারিণি পাদযুতে
জয়জয় হে মধুসূদন কামিনি
গজলক্ষ্মি রূপেণ পালয় মাম্ । ৪

সন্তানলক্ষ্মী
—————————–
অহিখগ বাহিনি মোহিনি চক্রিণি
রাগবিবর্ধিনি জ্ঞানময়ে
গুণগণবারিধি লোকহিতৈষিণি
স্বরসপ্ত ভূষিত গাননুতে
সকল সুরাসুর দেবমুনীশ্বর
মানববন্দিত পাদযুতে
জয়জয় হে মধুসূদন কামিনি
সন্তানলক্ষ্মি ত্বং পালয় মাম্ । ৫

বিজয়লক্ষ্মী
———————————
জয কমলাসনি সদ্গতিদাযিনি
জ্ঞানবিকাসিনি গানময়ে
অনুদিনমর্চিত কুঙ্কুমধূসর-
ভূষিত বাসিত বাদ্যনুতে
কনকধরাস্তুতি বৈভব বন্দিত
শঙ্কর দেশিক মান্য পদে
জয়জয় হে মধুসূদন কামিনি
বিজয়লক্ষ্মি সদা পালয় মাম্ । ৬

বিদ্যালক্ষ্মী
—————————
প্রণত সুরেশ্বরি ভারতি ভার্গবি
শোকবিনাশিনি রত্নময়ে
মণিময়ভূষিত কর্ণবিভূষণ
শান্তিসমাবৃত হাস্যমুখে
নবনিধিদায়িনি কলিমলহারিণি
কামিত ফলপ্রদ হস্তযুতে
জয়জয় হে মধুসূদন কামিনি
বিদ্যালক্ষ্মি সদা পালয় মাম্ ।৭

ধনলক্ষ্মী
—————————————–
ধিমিধিমি ধিংধিমি ধিংধিমি ধিংধিমি
দুন্দুভি নাদ সুপূর্ণমে
ঘুমঘুম ঘুংঘুম ঘুংঘুম ঘুংঘুম
শঙ্খনিনাদ সুবাদ্যনুতে
বেদপুরাণেতিহাস সুপূজিত
বৈদিকমার্গ প্রদর্শযুতে
জয়জয় হে মধুসূদন কামিনি
ধনলক্ষ্মি রূপেণ পালয় মাম্ ।৮

এই মুহূর্তে

আরও পড়ুন