Thursday, 17 September, 2026
17 September
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাVishwakarma Puja: আগামীকাল ঠাকুরমশাই এলেই পুজো করাচ্ছেন! বিশ্বকর্মা পুজোর শুভ মুহূর্ত কখন?...

Vishwakarma Puja: আগামীকাল ঠাকুরমশাই এলেই পুজো করাচ্ছেন! বিশ্বকর্মা পুজোর শুভ মুহূর্ত কখন? জানুন মাহেন্দ্রক্ষণ ও অমৃতযোগ

সূর্য যেদিন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে (কন্যা সংক্রান্তি), সেদিনই দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হিন্দু শাস্ত্রানুযায়ী দেবী- দেবতাদের পুজো ও তিথি সাধারণত চন্দ্রের গতির ওপর ভিত্তি করে নির্ধারিত হলেও, বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রটি ব্যতিক্রমী। এই পুজো নির্ধারিত হয় সূর্যের গতির ওপর ভিত্তি করে। সূর্য যেদিন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে (কন্যা সংক্রান্তি), সেদিনই দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়।

চলতি ২০২৬ সালে পঞ্জিকা ভেদে ১৭ ও ১৮ সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো। শিল্প কারখানা, যন্ত্রপাতি এবং গাড়ি বা বাইক পুজোর শুভ সময় ও পঞ্জিকাগত সূচি নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

আরও পড়ুনঃ  কারিগরি উদযাপনে আকাশে আকাশে ‘ভো কাট্টা’-র সুর; ‘আকাশ ভরা স্বপ্নে’ দেবশিল্পী বিশ্বকর্মার আবাহন

পঞ্জিকা অনুযায়ী পুজোর তারিখ ও শুভ সময়সূচি

দুই প্রধান পঞ্জিকার হিসাব অনুযায়ী পুজোর সময়সূচি নিচে তুলে ধরা হলো:

পঞ্জিকার নাম পুজোর তারিখ ও দিন শুভ সময়, অমৃতযোগ ও মাহেন্দ্রক্ষণ
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬ (৩১ ভাদ্র, বৃহস্পতিবার)

ভাদ্রপদ শুক্ল ষষ্ঠী তিথি: সকাল ১০:৪৮ মিনিট পর্যন্ত।


মাহেন্দ্রক্ষণ: সকাল ৭:০৪ মিনিটের মধ্যে এবং পুনরায় সকাল ১০:১৯ থেকে দুপুর ১২:৪৩ মিনিট।


অমৃতযোগ: রাত ১২:৪৩ থেকে ৩:০৫ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬ (৩১ ভাদ্র, শুক্রবার)

অমৃতযোগ (দিনকাল): সকাল ৭:০৩-এর মধ্যে; সকাল ৭:৫২:০৮ থেকে ১০:১৮; দুপুর ১২:৪৩:০৬ থেকে ২:২১:০৬; বৈকাল ৩:৫৯:১৪ থেকে ৫:৩৫:২৯ এবং রাত ৭:১০:১৪ থেকে ৮:৪৭:১০ পর্যন্ত।


মাহেন্দ্রক্ষণ: রাত ১০:২২:৫২ থেকে ১১:০৫:১৪ এবং রাত ৩:৫১:৩০ থেকে ৫:২৬:২৮ পর্যন্ত।

আরও পড়ুনঃ  অনন্য বাঙালি রসনা, ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়া; মডিউলার কিচেনে ‘রান্না পুজো’ ও ‘অরন্ধন’

গাড়ি ও বাইক পুজোর নিয়ম ও পরামর্শ

চলতি বছর অধিকাংশ স্থানে ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হচ্ছে। যাঁদের নতুন বা ব্যবহৃত গাড়ি, বাইক, কারখানা বা কাজের যন্ত্রপাতি পুজো করার পরিকল্পনা রয়েছে, তাঁরা উপরে উল্লিখিত ‘অমৃতযোগ’ বা ‘মাহেন্দ্রক্ষণ’-এর সূচি দেখেই পুজোর আয়োজন করতে পারেন।

তবে আপনার এলাকার স্থানীয় প্রথা এবং সঠিক সময় নিশ্চিত করতে পুজোর পূর্বে অবশ্যই নিজস্ব পুরোহিতের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

এই মুহূর্তে

আরও পড়ুন