spot_img
Wednesday, 18 March, 2026
18 March
spot_img
Homeউত্তরবঙ্গCochbihar: ঝিনুক কুড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি তিনজন শিশুর

Cochbihar: ঝিনুক কুড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি তিনজন শিশুর

মামাতো ভাইয়ের সাথে ঝিনুক কুড়াতে গিয়েছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

হৃদয় বিদারক ঘটনা ঘটল কোচবিহার জেলার মাথাভাঙ্গায়। ধরলা নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হল তিন কিশোর-কিশোরীর। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোরপাটকির হাসানেরঘাট এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল অঙ্কুশ অধিকারী, সুচিস্মিতা অধিকারী ও আকাশ বর্মন। সুচিস্মিতা ও অঙ্কুশ সম্পর্কে ভাই-বোন। ঘটনার জেরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: Astrology Today, 20th December, 2024: অপেক্ষা কী করছে আপনার জন্য আজ শুক্রবারে?

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুচিস্মিতা ও অঙ্কুশ এদিন মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তারপর মামাতো ভাই আকাশের সঙ্গে নদীতে যায় দুই ভাই-বোন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে,  নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে তিনজনেরই সলিলসমাধি ঘটেছে। বুকফাটা কান্নায় ভেঙে পড়েছে পরিবার-পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে মাথাভাঙ্গা থানার পুলিশ। স্থানীয়রাই জলে নেমে তিন কিশোর-কিশোরীকে উদ্ধার করেছে। একজনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের দেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন