Thursday, 16 April, 2026
16 April
HomeকলকাতাKolkata Shoping Mall: ৩৫০০ কোটি টাকার বিনিময়ে! বিক্রি হয়ে যাচ্ছে কলকাতার বিলাসবহুল...

Kolkata Shoping Mall: ৩৫০০ কোটি টাকার বিনিময়ে! বিক্রি হয়ে যাচ্ছে কলকাতার বিলাসবহুল শপিং মল

বিখ্যাত সাউথ সিটি মল কেনার প্রস্তুতি তুঙ্গে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সৌম্য পালিত, কলকাতা:

দেশের অন্যতম বড় ল্যান্ডলর্ড ব্ল্যাকস্টোন কলকাতার বিখ্যাত সাউথ সিটি মল কেনার প্রস্তুতি নিচ্ছে। এই নিয়ে ব্ল্যাকস্টোনের সঙ্গে আলোচনা চলছে এবং প্রায় ৪০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩৫০০ কোটি টাকার বিনিময়ে এই ডিল সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত সাউথ সিটি মলকে পূর্ব ভারতের সবচেয়ে বড় শপিং মল হিসেবে ধরা হয়। এই মলটি সাউথ সিটি প্রজেক্টস কোম্পানির আওতায় আসে, যা কলকাতার বেশ কয়েকটি রিয়েল এস্টেট ডেভেলপারদের যৌথ উদ্যোগে তৈরি একটি কোম্পানি। ৮ লক্ষ বর্গফুট ভাড়ার জন্য উপলব্ধ স্পেস

এই মলে জারা, সেফোরা এবং মার্কস অ্যান্ড স্পেনসার -এর মতো বড় ব্র্যান্ডের স্টোর রয়েছে। এর পাশাপাশি মলের ভিতরে রয়েছে মাল্টিপ্লেক্স (মুভি থিয়েটার), গেমিং এরিয়া, এবং একাধিক ক্যাফে ও রেস্তোরাঁ। মলের মোট গ্রস লিজেবল এরিয়া (ভাড়ার জন্য উপলব্ধ স্পেস) প্রায় ৮ লক্ষ বর্গফুট। তবে সার্ভিস এরিয়া এবং পার্কিং স্পেস মিলিয়ে মলের মোট আয়তন দাঁড়ায় প্রায় ১১ লক্ষ বর্গফুট।

আরও পড়ুন: এবার থেকে শিলিগুড়িতে বেসরকারি হোর্ডিং-এ বাংলা ভাষা, জানালেন গৌতম দেব

ইতিমধ্যেই ব্ল্যাকস্টোন দেশের বিভিন্ন অফিস স্পেস এবং হোটেলে প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। এবার এই মল কেনার চূড়ান্ত চুক্তি সম্পন্ন করতে কোম্পানি বিভিন্ন ফাইনান্সারদের সঙ্গে ফান্ড জোগাড়ের বিষয়ে আলোচনায় নেমেছে।

ওয়্যারহাউজিং শিল্পে দ্রুত বিনিয়োগ বাড়াচ্ছে ব্ল্যাকস্টোন

দেশের ক্রমবর্ধমান ভোক্তা ব্যয় থেকে লাভ তুলতে চায় ব্ল্যাকস্টোন, যা ভারতের মোট জিডিপির প্রায় ৬০ শতাংশের সমান। এছাড়া, ই-কমার্স বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কোম্পানি ইতিমধ্যেই ওয়্যারহাউজিং খাতে বড় বিনিয়োগ করেছে।

আরও পড়ুন:  সিএনজি সিলিন্ডারের ভেতর থেকে উদ্ধার ৫০ কেজির মাদক

যদি এই মল কেনার চুক্তি সফল হয়, তাহলে ব্ল্যাকস্টোনের বিনিয়োগ কৌশল অনলাইন শপিংয়ের পাশাপাশি অফলাইন রিটেল বা ফিজিক্যাল স্টোরের দিকেও প্রসারিত হবে। উল্লেখ্য, এটি যদি চূড়ান্ত হয়, তবে কলকাতায় কোনো রিটেল মল কেনার ক্ষেত্রে এটি ব্ল্যাকস্টোনের প্রথম চুক্তি হবে।

ব্ল্যাকস্টোন প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে, পিটার জি পিটারসন এবং স্টিফেন এ শোয়ার্জম্যান -এর হাত ধরে। এই দুজনই আগে লেহম্যান ব্রাদার্স-এ কাজ করতেন এবং পরবর্তীতে ব্ল্যাকস্টোনকে একটি মার্জার ও অ্যাকুইজিশন সংস্থা হিসেবে শুরু করেন।

ভারতে ব্ল্যাকস্টোন নেক্সাস সিলেক্ট ট্রাস্ট -এর স্পন্সরও, যা দেশের সবচেয়ে বড় মল অপারেটর। এটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট -এর অধীনে কাজ করে এবং দেশের একাধিক বড় মলের মালিকানার অধিকারী।

এই মুহূর্তে

আরও পড়ুন