spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeদক্ষিণবঙ্গMurshidabad: ফের কি অশান্তি হতে পারে মুর্শিদাবাদে? শাসকনেতাদের হুঙ্কারে আকাশে ঘনাচ্ছে কালো মেঘ

Murshidabad: ফের কি অশান্তি হতে পারে মুর্শিদাবাদে? শাসকনেতাদের হুঙ্কারে আকাশে ঘনাচ্ছে কালো মেঘ

মুর্শিদাবাদের তৃণমূলের একের পর এক বিধায়কের হুঙ্কারে এই নিয়ে প্রশ্ন উঠছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল এই জেলা। কয়েকদিন আগে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বেলডাঙায়। এসআইআর-এ চূড়ান্ত ভোটার তালিকা বের হওয়ার পর কি ফের অশান্তি হতে পারে মুর্শিদাবাদে?

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে দায়ের জানস্বার্থ মামলা; মহিলারা পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা

এসআইআর নিয়ে মুর্শিদাবাদের তৃণমূলের একের পর এক বিধায়কের হুঙ্কারে এই নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলামের হুঙ্কার। আবার রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানের হুঁশিয়ারি, এসআইআর-এ বৈধ ভোটারদের নাম বাদ গেলে জেলায় জনবিস্ফোরণ ঘটবে। 

কয়েকদিন আগেই শাসকদলের বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে বিডিও অফিসে ভাঙচুর চালানো হয়।

আরও পড়ুনঃ শীতের শেষ লগ্নে দাঁড়িয়ে রাজ্য, স্পষ্ট হচ্ছে পরিবর্তনের ছবি

আরও একধাপ এগিয়ে এবার মণিরুল হুঙ্কার দিয়েছেন, “নিজে বাঁচার জন্য, আগামী প্রজন্মকে বাঁচাতে তৈরি থাকুন। বলার অনেক কিছু ছিল। আমি শুধু ইশারায় বলব, ১৯ তারিখ (এখন পর্যন্ত ঠিক রয়েছে, ১৪ ফেব্রুয়ারি তালিকা বেরবে) ফাইনাল লিস্ট বেরবে। তখন যদি সব ঠিকঠাক হয়, নচেত দেখবেন চারিদিকে আগুন জ্বলছে। কিছু করার করার নেই। ধুক ধুক করে মরার থেকে লড়াই করে মরা আমি মনে করি সার্থক।”

মণিরুলের চেয়ে পিছিয়ে থাকলেন না রঘুনাথগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। তিনি বলেন, “আমি এটুকু বলি, নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, যেদিন ফাইনাল তালিকা বেরবে, সেদিন মানুষের যে ক্ষোভ বিস্ফোরণ হবে, নির্বাচন কমিশন তার দায়িত্ব নেবে? এখানকার বৈধ ভোটারদের নাম বাদ গেলে, সেদিন যে পরিস্থিতি তৈরি হবে, তার দায়ভার নেবে কমিশন? এটা আমি জানতে চাই।”

এই মুহূর্তে

আরও পড়ুন