কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
আগেরবার খারাপ পারফরম্যান্সের পর এবার সুপার কাপে ভালো পারফরম্যান্স করার টার্গেট ছিল কেরালা ব্লাস্টার্সের। সেইমতো খেলোয়াড়দের প্রস্তুত করেছিলেন ডেভিড কাতলা। এমনকি যথেষ্ট দাপটের সাথেই টুর্নামেন্ট শুরু করেছিল কেরালা। আইলিগের ফুটবল দল রাজস্থান ইউনাইটেড হোক কিংবা আইএসএলের নতুন দল স্পোটিং ক্লাব দিল্লি। উভয়ের বিপক্ষেই সহজ জয় পেয়েছিল ছেলেরা। যারফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল কেরালা। যদিও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। মুম্বাই সিটির কাছে শেষ মুহূর্তে গোল হজম করতে হয়েছিল দক্ষিণের এই দলকে।
আরও পড়ুনঃ BNP বা জামাত নয়, বাংলাদেশে শাসন করবেন ট্রাম্প! কলকাতা থেকেই সত্য ফাঁস করলেন হাসিনা পুত্র জয়
তারপর আর ম্যাচে ফেরা সম্ভব ছিল না। সেই সমস্ত কিছু ভুলে এবার দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ কেরালার। এক্ষেত্রে নিজেদের কোচ ডেভিড কাতলার উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। তবে গত কয়েক মাস ধরে ঘটে চলা পরিস্থিতির দিকে নজরে রেখে দল ছেড়ে অন্যত্র যোগদান করতে বাধ্য হয়েছেন একাধিক ফুটবলার। যারফলে একটা সময় কার্যতো বিদেশিহীন হয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স। কিন্তু গত কয়েক দিনে একের পর এক বিদেশি ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করতে থাকে ম্যানেজমেন্ট। যেটা নিঃসন্দেহে চমক ছিল সকলের কাছে।
এবার সেই তালিকায় যুক্ত হলেন সালাউদ্দিন আদনান। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবারের এই মরসুমের কলকাতা ফুটবল লিগে সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে খেলতে দেখা গিয়েছিল কেরালার এই ফুটবলারকে। নজর কেড়েছিলেন বেশ কয়েকটি ফুটবল ম্যাচে।
একটা সময় মথূট ফুটবল অ্যাকাডেমি থেকে সকলের নজরে এসেছিলেন এই মিডফিল্ডার। পরবর্তীতে যোগদান করেছিলেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টে। সেখানে যখনই সুযোগ পেয়েছেন নিজের জাত চিনিয়েছিলেন আদনান।
এবার নিজেদের ঘরের ছেলেকে ঘরে টেনে নিল কেরালা ব্লাস্টার্স। সোমবার রাতেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা স্পষ্ট করে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের এই ফুটবল ক্লাব। যেটা নিঃসন্দেহে বিরাট চমক।









