২৭তম কার্গিল বিজয় দিবসের দিনেই স্কটল্যান্ডের মাটিতে পাকিস্তানকে রিংয়ের লড়াইয়ে কার্যত উড়িয়ে দিলেন ভারতীয় বক্সার জাদুমণি সিং মান্দেংবাম। পুরুষদের ৫৫ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের সুমামা রেহমানকে ৫-০ ব্যবধানে পরাজিত করে সহজ জয় ছিনিয়ে নিয়েছেন ২২ বছর বয়সি এই মণিপুরি বক্সার। চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে হারিয়ে এই জয় তিনি উৎসর্গ করেছেন কার্গিলের শহিদ বীর জওয়ানদের।
আরও পড়ুনঃ যন্তর মন্তর থেকে পাঞ্জাব; রাজনৈতিক অঙ্ক বদলে দিতে পারে কি ককরোচ জনতা পার্টি?
ম্যাচজুড়ে নিজের ক্ষিপ্র ফুটওয়ার্ক ও নিখুঁত পাঞ্চে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি জাদুমণি। বিচারকদের সর্বসম্মত রায়ে (আনঅ্যানিমাস ডিসিশন) জয় নিশ্চিত করে শেষ আটে জায়গা করে নেন তিনি। ইতিহাস গড়ে জাদুমণি বলেন, “আমি আমার এই জয় কার্গিলের শহিদদের উৎসর্গ করছি। পাকিস্তানের বিরুদ্ধে জিততে পেরে দারুণ লাগছে। ভারতের জন্য সোনা জয়ই আমার মূল লক্ষ্য।” মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে জিতলেই পদক নিশ্চিত করবেন এই ভারতীয় তরুণ।

আরও পড়ুনঃ এভারেস্ট নয়, সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত হলো অলিম্পাস মনস
অন্যদিকে, গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য অব্যাহত। ভারোত্তোলনে মহিলাদের ৪৮ কেজি বিভাগে টানা তৃতীয়বার সোনা জিতে ইতিহাস গড়েছেন অলিম্পিয়ান মীরাবাঈ চানু। এ ছাড়া পুরুষদের ৬০ কেজি বিভাগে চানামবাম ঋষিকান্ত সিং এবং ৬৫ কেজি বিভাগে রাজা মুথুপাণ্ডি রুপোর পদক এনে দিয়েছেন। জাদুমণি কোয়ার্টার ফাইনালে ওঠায় এবার বক্সিং থেকেও পদকের আশায় বুক বাঁধছে দেশ।


