Friday, 11 September, 2026
11 September
HomeখেলাMirabai Chanu: গ্লাসগোয় মীরাবাঈ চানুর ইতিহাস! টানা তিনবার কমনওয়েলথে সোনা জয়

Mirabai Chanu: গ্লাসগোয় মীরাবাঈ চানুর ইতিহাস! টানা তিনবার কমনওয়েলথে সোনা জয়

ঋষিকান্ত সিংয়ের রুপো জয়ের পর ৪৮ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস লিখলেন মণিপুরের ভূমিকন্যা মীরাবাঈ চানু।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ডোপিং বিতর্কের ছায়া সরিয়ে কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক দলের জয়যাত্রা শুরু হলো। ঋষিকান্ত সিংয়ের রুপো জয়ের পর ৪৮ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস লিখলেন মণিপুরের ভূমিকন্যা মীরাবাঈ চানু। অলিম্পিক রুপো জয়ী এই তারকা স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৯০ কেজি ওজন তুলে ভারতের জন্য সোনা নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ ‘শেষ’ হয়েও সব কিছু শেষ হয়নি, ঘোষণা ‘আরশোলা’ প্রধানের

এদিনের পারফরম্যান্সের মাধ্যমে নিজের ইভেন্টে চারটি নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড ভেঙেছেন ৩১ বছর বয়সি চানু। স্ন্যাচে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি তুলে তিনি নাইজেরিয়া ও মালয়েশিয়ার প্রতিপক্ষদের থেকে অনেক ব্যবধানে এগিয়ে থাকেন। এই জয়ের ফলে ২০১৮ ও ২০২২-এর পর টানা তৃতীয়বার কমনওয়েলথে সোনা জিতলেন তিনি। এ ছাড়া, ২০১৪ সালে তিনি রুপো পেয়েছিলেন।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুল শিক্ষায় নতুন পরিবর্তনের ঘোষণা, বায়োমেট্রিক উপস্থিতি চালু করবে সরকার

ঐতিহাসিক জয় নিশ্চিত করার পর পোডিয়ামে জাতীয় সঙ্গীত চলার সময় চোখের জলে আবেগঘন হয়ে পড়েন চানু। তিনি বলেন, “টানা তৃতীয়বার সোনা জিততে পেরে আমি অত্যন্ত গর্বিত। মা এবং কোচ বিজয় স্যারকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পেরেছি।” নিজের এই সাফল্য পরিবার, কোচ, ক্রীড়া মন্ত্রক এবং সমস্ত ক্রীড়াপ্রেমীদের উৎসর্গ করেছেন ভারতের এই ‘সোনার মেয়ে’।

এই মুহূর্তে

আরও পড়ুন