Sunday, 26 July, 2026
26 July
Homeউত্তরবঙ্গWB School: রাজ্যের স্কুল শিক্ষায় নতুন পরিবর্তনের ঘোষণা, বায়োমেট্রিক উপস্থিতি চালু করবে...

WB School: রাজ্যের স্কুল শিক্ষায় নতুন পরিবর্তনের ঘোষণা, বায়োমেট্রিক উপস্থিতি চালু করবে সরকার

তিনি আরও বলেন, “পড়ুয়াদের উপস্থিতি কম থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

তৃণমূল সরকারের সময়ের শিক্ষাক্ষেত্রে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবার নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ রবিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের জেলা সম্মেলনে স্কুল শিক্ষার উন্নয়নে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন।

আরও পড়ুনঃ মর্মান্তিক দুর্ঘটনা কমনওয়েলথে! ঘাড় মটকে পড়লেন ইংরেজ জিমন্যাস্ট

মন্ত্রী জানান, স্কুলে পড়ুয়াদের উপস্থিতি বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতির ব্যবস্থা চালু করা হবে। এতে শিক্ষকদের উপর চাপ কমবে এবং উপস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য হবে। তিনি আরও বলেন, “পড়ুয়াদের উপস্থিতি কম থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।”

শিক্ষক ঘাটতি দূর করতে সঠিক সময়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন দীপক বর্মণ। পাশাপাশি রাজ্যের হাজার স্কুলে আধুনিক ল্যাব তৈরি করতে প্রতিটি স্কুলে ২০ লক্ষ টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ আরশোলা কি অতীত! ককরোচের পর এবার আসছে E20 জনতা পার্টি

প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনজন শিক্ষক থাকার ব্যবস্থা করা হবে এবং আপার প্রাইমারি স্কুলগুলোকে হাইস্কুলের সঙ্গে যুক্ত করার বিষয়েও সরকার ভাবছে বলে জানান মন্ত্রী।

এই ঘোষণা রাজ্যের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের দিক নির্দেশ করছে এবং আগের অচল অবস্থা কাটিয়ে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ তৈরি করার লক্ষ্যে নেওয়া উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

 
 
 
 

এই মুহূর্তে

আরও পড়ুন