spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeদেশDelhi Missing Cases: নিখোঁজ-রহস্য! শত শত লোকের খোঁজ মিলছে না রাজধানী দিল্লিতে

Delhi Missing Cases: নিখোঁজ-রহস্য! শত শত লোকের খোঁজ মিলছে না রাজধানী দিল্লিতে

চলতি বছরের প্রথম ২৭ দিনে মোট ১৯১ জন নাবালক-নাবালিকার নিখোঁজের অভিযোগ নথিভুক্ত হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নতুন বছরের শুরুতেই রাজধানী দিল্লিতে নিখোঁজের ঘটনা নিয়ে উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারির প্রথম ২৭ দিনেই রাজধানীতে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে মোট ৮০৭ জনের বিরুদ্ধে। এর মধ্যে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া গিয়েছে মাত্র ২৩৫ জনের। বাকি ৫৭২ জনের কোনও সন্ধান নেই। অর্থাৎ, গড়ে প্রতিদিন প্রায় ২৭ জন মানুষ নিখোঁজ হচ্ছেন দিল্লিতে, আর খোঁজ মিলছে মাত্র ৯ জনের।

সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হল, নিখোঁজদের মধ্যে শিশুদের সংখ্যা। চলতি বছরের প্রথম ২৭ দিনে মোট ১৯১ জন নাবালক-নাবালিকার নিখোঁজের অভিযোগ নথিভুক্ত হয়েছে। কিন্তু তাদের মধ্যে উদ্ধার করা গিয়েছে মাত্র ৪৮ জনকে। এখনও নিখোঁজ রয়েছে ১৩৭ জন শিশু। আরও ভয়ের বিষয়, এই নিখোঁজ শিশুদের মধ্যে ১২০ জনই কিশোরী। অর্থাৎ, নিখোঁজ নাবালকদের ক্ষেত্রে স্পষ্টভাবেই মেয়েদের সংখ্যাই বেশি।

আরও পড়ুনঃ নয় আসনের বিমান! ফের চালু হচ্ছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে ছবিটা আরও স্পষ্ট হয়। ৮ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে জানুয়ারির প্রথম দিকেই ১৩ জন নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে মাত্র ৩ জনের খোঁজ মিলেছে, বাকি ১০ জন এখনও নিখোঁজ। তবে সবচেয়ে বেশি নিখোঁজের ঘটনা ঘটেছে ১২ থেকে ১৮ বছর বয়সি কিশোর-কিশোরীদের মধ্যে। এই বয়সের ১৬৯ জন নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে উদ্ধার করা গিয়েছে ৪৮ জনকে। এখনও নিখোঁজ রয়েছে ১২১ জন কিশোর-কিশোরী।

দিল্লি পুলিশের নথি এবং ZIPNET (Zonal Integrated Police Network)-এর মতো প্ল্যাটফর্মের পুরনো তথ্য বলছে, এই সমস্যা নতুন নয়। ২০১৫ থেকে ২০২৫—এই এক দশকের বেশি সময়ে রাজধানীতে হাজার হাজার নিখোঁজের মামলা দায়ের হয়েছে, যার অনেকগুলির আজও কোনও সমাধান নেই। গত ১১ বছরে শুধু শিশু নিখোঁজের মামলাই ছিল ৫,৫৫৯টি। এর মধ্যে এখনও পর্যন্ত ৬৯৫ জন শিশুর খোঁজ মেলেনি।

আরও পড়ুনঃ কলকাতার যেমন ‘অফিস পাড়া’; শিলিগুড়িতে তৈরি হল ‘কর্পোরেশন পাড়া’; উদ্বোধনে মেয়র গৌতম

দীর্ঘমেয়াদি পরিসংখ্যান আরও ভয় ধরায়। ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে দিল্লিতে ১৮ বছরের কম বয়সি মোট ৬০,৬৯৪ জন শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে ৫৩,৭৬৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৬,৯৩১ জন শিশু—অর্থাৎ প্রায় ১১ শতাংশ—আজও নিখোঁজ রয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিখোঁজ নাবালকদের মধ্যে উল্লেখযোগ্য অংশই কিশোরী। এই তথ্য মানবপাচার, অপহরণ কিংবা অন্যান্য সংগঠিত অপরাধের আশঙ্কা বাড়াচ্ছে। অনেক ক্ষেত্রেই নিখোঁজের ঘটনাগুলি শুধুমাত্র বাড়ি ছেড়ে চলে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বছরের পর বছর ধরে সংখ্যাগুলো প্রায় একই রকম থেকে যাওয়ায় প্রশ্ন উঠছে, নিখোঁজ হয়ে যাওয়া শত শত মানুষের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটে? একই সঙ্গে সামনে আসছে আইনশৃঙ্খলা, অনুসন্ধান প্রক্রিয়া এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও। রাজধানীর বুকে এই নিখোঁজ-রহস্য যে ক্রমেই গভীর হচ্ছে, তা পরিসংখ্যানই স্পষ্ট করে দিচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন