spot_img
Saturday, 21 February, 2026
21 February
spot_img
HomeদেশAI Impact Summit 2026: বিদেশের সামনে মাথা হেঁট ভারতের! টপলেস, ব্রেনলেস, শেমলেস…’বিশ্বাসঘাতক’...

AI Impact Summit 2026: বিদেশের সামনে মাথা হেঁট ভারতের! টপলেস, ব্রেনলেস, শেমলেস…’বিশ্বাসঘাতক’ কংগ্রেসকে তুলোধনা বিজেপির

দিল্লির ভারত মণ্ডপমে যুব কংগ্রেস সমর্থকদের টি-শার্ট খুলে প্রতিবাদ ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দিল্লির ভারত মণ্ডপমে যুব কংগ্রেস সমর্থকদের টি-শার্ট খুলে প্রতিবাদ । ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে । রীতিমতো শুরু হয়েছে শব্দযুদ্ধ । কংগ্রেসেকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি । টপলেস, ব্রেনলেস, শেমলেস…তিনটি শব্দ উল্লেখ করে কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র । রাহুল গান্ধীর দিকে আঙুল তুলেছেন তিনি । কংগ্রেস সাংসদকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন তিনি ।

আরও পড়ুনঃ ‘মিশন সুদর্শন’; দুর্ভেদ্য হচ্ছে ভারতের আকাশ, মোদীর মেগা পরিকল্পনা

বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, “দেশের সবথেকে বড় বিশ্বাসঘাতক রাহুল গান্ধী ও কংগ্রেস । যখনই দেশ উন্নতির পথে, অগ্রগতির পথে এগোচ্ছে, ঠিক সেইসময় সবকিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা হবে । এরাই হল বিশ্বাসঘাতক । কংগ্রেসের জন্য আমার তিনটি শব্দ রয়েছে, টপলেস, ব্রেনলেস, শেমলেস ।” তিনি আরও বলেন, “আজ তাঁরা টপলেস, ব্রেনলেস ।…জেন-জ়ি কখনও কংগ্রেসকে ক্ষমা করবে না ।”

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যও কংগ্রেসকে তুলোধনা করেছেন । তিনি পোস্টে লেখেন, ” যখন ভারত গ্লোবাল এআই সামিট করছে, তথ্যপ্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে ভারত, সেইসময় কংগ্রেস আত্মসম্মানের থেকে বিঘ্ন ঘটানোকে বেশি গুরুত্ব দিয়েছে। গোটা ঘটনাটা সাজানো হয়েছে বিশ্ব মঞ্চে ভারতকে বিব্রত করার জন্য ।”

আরও পড়ুনঃ “একুশ জেনো গর্জে ওঠে…দেখলে অবিচার”; শুনতে হল রাজাকার! প্রথমবার ভাষা দিবসে ফুল দিতেই প্রশ্নে জর্জরিত ‘পাক-ভক্ত’ জামাত

তাঁর আরও দাবি, আজকের প্রতিবাদের অন্যতম প্রধান মুখ নরশিমা যাদবের সঙ্গে রাহুল গান্ধীর ছবিও রয়েছে ।” সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মালব্য । অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের দাবি, সরকারকে টার্গেট করার জন্য ভারতকে অপমান করা হয়েছে । অন্যদিকে, ঘটনার সমালোচনা করে কংগ্রেসকে কটাক্ষ করে স্মৃতি ইরানি বলেন, “খিশিয়ানি বিল্লি খম্বা নোচে।”

শুক্রবার ভারত মণ্ডপমে জামা খুলে প্রতিবাদ দেখান ১০ জন যুব কংগ্রেসের সমর্থক । জানা গিয়েছে, কিউ আর কোড পাস ব্যবহার করে ভিতরে প্রবেশ করেছিলেন বিক্ষোভকারীরা । শার্ট খুলে প্রতিবাদ দেখানোর পাশাপাশি মোদীর বিরুদ্ধেও স্লোগান তোলেন তাঁরা । ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে তাঁরা দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপোস করেছেন । এপিস্টেইল ফাইলের প্রসঙ্গ তুলেও বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা । ঘটনার পর কয়েকজনকে আটকও করা হয় । তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও আশ্বাস দেওয়া হয়েছে ।

এই মুহূর্তে

আরও পড়ুন