টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ বারের চ্যাম্পিয়ন ভারত। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি জার্সি এবার থেকে থ্রি স্টারের। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন। টানা ২ বার টি-টোয়েন্টিতে বিশ্ব জয় মেন ইন ব্লুর।
আরও পড়ুনঃ রান্নার গ্যাস ১৫০০ টাকা! মধ্যবিত্তের হেঁশেল ওলটপালট
আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ‘অপয়া’ তকমা ঘুচিয়েছে সূর্যের ভারত। এই ভারত যেন অশ্বমেধের ঘোড়া। থামতেই চায় না ব্লু ব্রিগেড। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ২০২৫-এ চ্যাম্পিয়নস ট্রফি জয়, ২০২৬-এ ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন মেন ইন ব্লু। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর দুটি বিষয় নিয়ে জল্পনা তুঙ্গে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রত্যেক ক্রিকেটারের স্ত্রী বা প্রেমিকার মতো ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের স্ত্রী দেবিশা শেট্টিও মাঠে হাজির হন। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল।
আরও পড়ুনঃ বাড়ছে গ্যাস বুকিংয়ের সময়সীমা; পরিস্থিতি সামাল দিতে একাধিক কৌশল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দেবিশা শেট্টির স্ফীতোদর। যা দেখে নেটিজেনদের প্রশ্ন, অন্তঃসত্ত্বা দেবিশা শেট্টি? তাহলে কি বাবা হতে চলেছেন বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সূর্য বা দেবিশা কেউই। ২০১০ সালে দেবিশার সঙ্গে পরিচয় হয় সূর্যের। ২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
বেশ কয়েক বছর ধরে অদিতি হুন্ডিয়ার সঙ্গে ভালোবাসার সম্পর্কে রয়েছেন ঈশান কিষাণ। জয়পুরের বাসিন্দা অদিতি পেশায় একজন মডেল। বিশ্বকাপ ফাইনালের দিন মাঠে দেখা গেল অদিতি হুন্ডিয়াকে। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে অদিতি হুন্ডিয়া ও ঈশান কিষাণের চার হাত এক হতে চলেছে? যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা। এখন সমস্ত প্রশ্নের উত্তর দেবে শুধুমাত্র সময়ই। বিশ্বকাপ ট্রফি জিতেই আহমেদাবাদের হনুমান মন্দিরে পুজো দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ছবিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।









