তালা দিচ্ছিলেন দোকানে। ভাল করে দোকান লক করছিলেন। সঙ্গে এদিক ও দিক নজরও রাখছিলেন দোকানদার। আর তালা দেওয়ার সময় একটি ব্যাগ পায়ের কাছে রেখেছিলেন। ব্যাস! সেইটাই হল কাল! দোকানদার যখন ব্যস্ত তালা দিতে, ঠিক সেই সময় হঠাৎ কোথা থেকে এসে ব্যাগটি উঠিয়ে পালিয়ে গেল দুষ্কৃতী। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে ক্যামেরায়।
আরও পড়ুনঃ জারি রেড-অ্যালার্ট! ঈদে-চৈত্রের সেলে কাঁটা ছড়াবে ঝড়বৃষ্টি
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত সলপ বাজারে। প্রায় নগদ দু লক্ষ টাকা ও লক্ষাধিক টাকার সোনার গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দি হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে যাঁর টাকা খোয়া গিয়েছে সেই ব্যবসায়ীর নাম শৈলেন নস্কর। তিনি প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করছিলেন। দোকানে চাবি দেবার সময় ব্যাগটি পাশে রেখেছিলেন। তখনই আচমকা টাকা ও গহনা ভর্তি ব্যাগ নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করলেও অধরা দুস্কৃতীরা।
আরও পড়ুনঃ আশ্চর্য ঘটনার সম্মুখীন ভারত! হলটা কি?
শৈলেনবাবু বলেন, “ব্যাগটা রাখার পর দোকানে তালা দিচ্ছিলাম। একটা বাইককে দেখলাম এসেছে। অনেকক্ষণ ধরে ছেলেটা ঘোরাঘুরি করছিল। আমি সন্দেহ করেছি। কিন্তু ভাবিনি চুরি করবে। আচমকা দেখলাম ব্যাগ তুলে চম্পট দিল।”







