বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বুধবার গভীর রাতে জারি করা এক নজিরবিহীন নির্দেশিকায় পশ্চিমবঙ্গের ১৫ জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে একযোগে ভিনরাজ্যে বদলি করা হয়েছে। তাঁদের মূলত তামিলনাড়ু ও কেরালায় নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুনঃ তাপমাত্রা চড়ছে; ক্যারিয়ার শেষ হতে চলেছে মেয়রের
কমিশনের এই তালিকায় রয়েছেন রাজ্যের একাধিক দাপুটে আইপিএস (IPS) অফিসার। উল্লেখযোগ্য নামগুলি হলো:
জগদীশ প্রসাদ মিনা: ভোট ঘোষণার আগে পর্যন্ত তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন। তাঁকে তামিলনাড়ুর পর্যবেক্ষক করা হয়েছে।
মুরলীধর শর্মা: বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি।
সৈয়দ ওয়াকার রাজা: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি।
এছাড়াও রয়েছেন প্রবীণ কুমার ত্রিপাঠী, অলক রাজোরিয়া এবং আকাশ মাঘারিয়ার মতো আধিকারিকরা।
যে ১৫ জন অফিসারকে পাঠানো হলো:
রাশিদ মুনির খান, সন্দীপ কারা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠী, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি. সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ সিং, আকাশ মাঘারিয়া, অলক রাজোরিয়া এবং সৈয়দ ওয়াকার রাজা।
কমিশনের এই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক মহলে ইতিমত্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, এই ১৫ জন অফিসারের মধ্যে অনেককেই কয়েকদিন আগে রাজ্যের এক জেলা থেকে অন্য জেলায় বদলি করেছিল কমিশন।
আরও পড়ুনঃ আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বামেদের
কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই এবার তাঁদের পাঠানো হলো ভিনরাজ্যে। সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো, পর্যবেক্ষক হওয়ার জন্য যে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়, এই অফিসারদের বড় অংশই তা নেননি। প্রশিক্ষণ ছাড়াই কেন এমন দ্রুততার সাথে তাঁদের দায়িত্ব দেওয়া হলো, তা নিয়ে জল্পনা তুঙ্গে







