spot_img
Friday, 20 March, 2026
20 March
HomeকলকাতাCivic Volunteer: ভোটের মুখে পোয়াবারো সিভিক ভলান্টিয়ারদের

Civic Volunteer: ভোটের মুখে পোয়াবারো সিভিক ভলান্টিয়ারদের

বার্ষিক বোনাস বেড়ে হলো ৭,৪০০ টাকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে রাজ্যের কয়েক লক্ষ সিভিক ভলান্টিয়ারের মুখে হাসি ফোটাল নবান্ন। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের বার্ষিক বোনাসের পরিমাণ বাড়ানো হচ্ছে।

আরও পড়ুনঃ শুরু Countdown! বিকেলের পরই কলকাতায় প্রবল দুর্যোগ

সিভিক ভলান্টিয়ারদের আগে বোনাস ছিল ৬,৮০০ টাকা। এখন তা বেড়ে হচ্ছে ৭,৪০০ টাকা।    ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের আগে বোনাস ছিল ৬,৮০০ টাকা। এখন তা বেড়ে হচ্ছে  ৭,৪০০ টাকা।

যেহেতু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, তাই নির্বাচনী আচরণবিধি মেনে নবান্নের পক্ষ থেকে এই বোনাস বৃদ্ধির বিষয়টি নির্বাচন কমিশনকে রিপোর্ট করা হয়েছে। রাজ্য সরকার আগেই এই বোনাস বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল।

আরও পড়ুনঃ জরুরি পরিস্থিতির সামনে ভারত! অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ করে দিল কাতার

নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সিদ্ধান্তই এবার সরকারিভাবে কার্যকর করা হলো।উৎসবের মরসুম বা বছরের নির্দিষ্ট সময়ে পাওয়া এই অতিরিক্ত ৬০০ টাকা ভলান্টিয়ারদের জন্য বিশেষ স্বস্তিদায়ক হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

গত কয়েক বছরে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখেই সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন