Saturday, 21 March, 2026
21 March
Homeউত্তরবঙ্গSiliguri: টক টু মেয়র বন্ধের নির্দেশ কমিশনের, 'গৌতমকে বলো' চালুর হুঁশিয়ারি

Siliguri: টক টু মেয়র বন্ধের নির্দেশ কমিশনের, ‘গৌতমকে বলো’ চালুর হুঁশিয়ারি

শিলিগুড়ি পুরনিগমের ক্ষমতায় আসার পর পুর এলাকার মানুষের অভাব অভিযোগ জানতে টক টু মেয়র অনুষ্ঠান চালু করেন গৌতম দেব ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেবকে টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন । পালটা নির্বাচন আধিকারিকদের টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ করার কারণ লিখিতভাবে জানাতে বললেন মেয়র । পাশাপাশি সোশাল মিডিয়ায় ‘গৌতমকে বলো’ অনুষ্ঠান চালু করার হুঁশিয়ারি দিলেন তিনি ।

আরও পড়ুনঃ মহাযুদ্ধে নামার আগে বিরাট ধাক্কা স্বপ্না বর্মনের

শিলিগুড়ি পুরনিগমের ক্ষমতায় আসার পর পুর এলাকার মানুষের অভাব অভিযোগ জানতে টক টু মেয়র অনুষ্ঠান চালু করেন গৌতম দেব । টক টু মেয়রের পাশাপাশি সাধারণ মানুষ যাতে নিজেদের নাগরিক পরিষেবা সংক্রান্ত অভাব অভিযোগ জানাতে পারেন তার জন্য রাইট টু মেয়র কর্মসূচি চালু করেন ৷ যেখানে মেয়রকে চিঠি, ইমেইল করা যায় ৷ হোয়াটস অ্যাপ নম্বরও চালু করেন । তবে গৌতম দেবের টক টু মেয়র অনুষ্ঠান সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট প্রচার পায় । প্রতি শনিবার সকাল 11টা থেকে টক টু মেয়র অনুষ্ঠান করেন তিনি ।

আজ শনিবারও একইভাবে পুরনিগমের আধিকারিকদের নিয়ে টক টু মেয়র অনুষ্ঠান করেন মেয়র । সেই সময় পুরনিগমের কমিশনার অশ্বিনী রায় জানান, জেলা নির্বাচনী আধিকারিক গৌতম দেবকে নির্দেশ দিয়েছেন টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ করার । পাশাপাশি গৌতম দেবের পিছনে থাকা মুখ্যমন্ত্রীর ছবিও সরানোর জন্য । মুখ্যমন্ত্রীর ছবি সরালেও অনুষ্ঠান বন্ধ করতে নারাজ গৌতম দেব ।

গৌতম দেব এবার শিলিগুড়ি থেকে বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী হয়েছেন ৷ বিজেপির শঙ্কর ঘোষ অভিযোগ করেন, এরপরেও তিনি টক টু মেয়র অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিলেন ৷ যা নির্বাচনী বিধি লঙ্ঘন করে ৷ আর তাঁর পাওয়া অভিযোগের পরই নাগরিক পরিষেবা সংক্রান্ত মেয়রের ওই অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল জেলা নির্বাচনী আধিকারিক । এরপরেই টক টু মেয়র অনুষ্ঠান ঘিরে শাসক বিরোধী তরজা শুরু হয়েছে ৷ সরগরম রাজনীতি ।

আরও পড়ুনঃ তাপমাত্রা চড়ছে; ক্যারিয়ার শেষ হতে চলেছে মেয়রের

শিলিগুড়ির বিদায়ী বিজেপি বিধায়ক তথা প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, “গৌতম দেব নির্বাচনী বিধি লঙ্ঘন করে টক টু মেয়র করছেন ৷ তা জানতে পেরে আমি নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাই ৷ আধিকারিকদের ধন্যবাদ দ্রুত পদক্ষেপ করার জন্য । মেয়র নাগরিক পরিষেবা দিতে পারে না আর বিরোধী ওয়ার্ডে গিয়ে নাটক করেন । তার কথা দলের কাউন্সিলর, মেয়র পারিষদরা শোনে না । এবারের নির্বাচনে গৌতম দেবের বিরুদ্ধে মানুষ রায় দেবে ।”

গৌতম দেব পালটা বলেন, “আমি নিজের জীবনে অনেক নির্বাচনে অংশ নিয়েছি । মুখ্যমন্ত্রীর ছবি সরাতে বলেছে, সেটা সরানো হয়েছে । তবে ঠিক কী কারণে টক টু মেয়র বন্ধ করতে হবে, আর কার অভিযোগে বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে, তা আমি লিখিত আকারে জানাতে বলেছি । সেটা জানালে আমিও লিখিতভাবে জানাবো । আর যদি অনুষ্ঠান বন্ধ করতেই হয়, তবে আমি সোশাল মিডিয়ায় গৌতমকে বলো অনুষ্ঠান চালু করব ।”

এই মুহূর্তে

আরও পড়ুন