Wednesday, 1 April, 2026
1 April
HomeকলকাতাCongress: একলা চলার সিদ্ধান্তে বারবার ধাক্কা! সোমেন-পুত্রকে নিয়ে ধুন্ধুমার, রক্তারক্তি কাণ্ড বিধান...

Congress: একলা চলার সিদ্ধান্তে বারবার ধাক্কা! সোমেন-পুত্রকে নিয়ে ধুন্ধুমার, রক্তারক্তি কাণ্ড বিধান ভবনে 

সোমেন মিত্রের পুত্র রোহন মিত্রকে প্রার্থী করা নিয়ে এদিন ক্ষোভের আগুন জ্বলে ওঠে ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২0 বছর পর একলা চলার সিদ্ধান্তে বারবার ধাক্কা খেতে হচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে । প্রথমে ২৯৪টি আসনের প্রার্থী তালিকা তৈরি করতে করতে শেষ বেলায় এসে তালিকা প্রকাশ করেন দিল্লির নেতারা । কিন্তু তাতেও ক্ষোভ মিটছে না দলীয় নেতাকর্মীদের মধ্যে । এবার প্রার্থী পছন্দ না-হওয়ায় বুধবার প্রদেশ কংগ্রেস সদর দফতরে ধুন্ধুমার কাণ্ড । একেবারে রক্তারক্তি অবস্থা । আক্রান্ত এক বিক্ষোভকারী ৷

আরও পড়ুনঃ আগামীকাল থেকে বন্ধ Uber শাটল পরিষেবা, এল নতুন পরিষেবা

বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেন মিত্রের পুত্র রোহন মিত্রকে প্রার্থী করা নিয়ে এদিন ক্ষোভের আগুন জ্বলে ওঠে । বিধান ভবনের গেট আটকে দাঁড়িয়ে পুলিশ ৷ বাইরে বিক্ষুব্ধরা প্রার্থী বদলের দাবি তুলছেন । যদিও এ বিষয়ে খোদ প্রার্থী রোহন মিত্র ইটিভি ভারতকে বলেন, “এরকম বিক্ষোভ সমস্ত রাজনৈতিক দলেই ঘটে । যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন বা ঘটাচ্ছেন তাঁরা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করছেন । যে কারণেই ধর্মীয় ইস্যু তুলে হিংসার বার্তা দিচ্ছেন তাঁরা । তাঁরা হয়তো ভুলে গিয়েছেন আমি হিন্দু ধর্মচারণ পালন করলেও আমার স্ত্রী মুসলিম ধর্মালম্বী । কংগ্রেস এই ধর্মের রাজনীতিতে বিশ্বাসী নয় । স্বাভাবিকভাবেই তাঁরা ভুল পথ অবলম্বন করছেন । কংগ্রেস এই বিষয়টাকে গ্রহণ করে না । বিক্ষোভকারীরা কংগ্রেসের আদর্শ রীতিনীতির বাইরে ।”

শুধু তাই নয়, আজকের ঘটনায় বিক্ষোভকারীদের অভিযোগ, অনৈতিকভাবে রোহন মিত্রকে প্রার্থী করেছেন শুভঙ্কর সরকার-সহ কংগ্রেসের পদাধিকারীরা । প্রদেশ কংগ্রেসের পার্ক সার্কাস এলাকার নেতা জাহিদ হোসেন-সহ বড় অংশের বিক্ষোভকারীরা এও অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে মদ্যপানের আসরে প্রার্থী ঠিক করা হয়েছে । যদিও সেই অভিযোগও মানতে নারাজ রোহন মিত্র ।

আরও পড়ুনঃ যুদ্ধের আঁচ এবার বিছানায়, বাড়ছে ‘কন্ডোমের’ দাম

তিনি বলেন, “প্রার্থী কারা ঠিক করেছেন তা সকলেই জানেন । রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, অধীররঞ্জন চৌধুরী-সহ কংগ্রেসের একাধিক বলিষ্ঠ নেতা এক টেবিলে বসে প্রার্থী ঠিক করেছেন । সেই ছবি সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের সম্প্রচারিত হয়েছে । সেখানে তো একবারও মদের গ্লাস বা অন্য কিছু দেখা যায়নি । ফলে যাঁরা বলছেন তাঁরা মিথ্যা, ভুল তথ্য পরিবেশন করছেন ।”

তবে, শুধুমাত্র বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে নয় । শ্যামপুর বিধানসভার প্রার্থী বদলের দাবি তুলে কংগ্রেসের আরও এক বিক্ষুব্ধ দল বিধান ভবনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে । এই সামগ্রিক বিষয়টা নিয়ে এখনও প্রদেশ কংগ্রেসের তরফে অফিশিয়ালি কোনও মন্তব্য করা হয়নি ।

এই মুহূর্তে

আরও পড়ুন