Friday, 3 April, 2026
3 April
HomeকলকাতাKaliachak: ‘অ্যাকশন’ মুডে NIA; কলকাতায় NIA IG সোনিয়া সিং, সঙ্গে ২৪ জন...

Kaliachak: ‘অ্যাকশন’ মুডে NIA; কলকাতায় NIA IG সোনিয়া সিং, সঙ্গে ২৪ জন অফিসারের টিম

শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় পৌঁছন এনআইএ-র আইজি সোনিয়া সিং

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কালিয়াচককে  ঘিরে তদন্তে নতুন গতি। এবার সরাসরি ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় পৌঁছন এনআইএ-র আইজি সোনিয়া সিং । একইসঙ্গে, তদন্তের সূত্র ধরে উত্তরবঙ্গেও বড়সড় পদক্ষেপ—বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক আইনজীবীকে।

আরও পড়ুনঃ কমিশনের ঝোড়ো ব্যাটিং, একেবারেই ‘সার্জিক্যাল স্ট্রাইক’! দাগীদের আর সরকারি নিরাপত্তা নয়

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টই কড়া নির্দেশে জানিয়ে দিয়েছিল যে কালিয়াচক কাণ্ডের তদন্ত সিবিআই বা এনআইএ-কে দিয়ে করাতে হবে। তার পর নির্বাচন কমিশন ঠিক করেছে, তদন্ত করবে এনআইএ। সেই মোতাবেক শুক্রবার বেলা গড়ানোর আগেই কলকাতায় এসে পৌঁছন এনআইএ-র দুঁদে অফিসার আইজি সোনিয়া সিং। শুধু তাই নয়, ডিআইজি-র নেতৃত্বে প্রায় দুই ডজনের একটি বিশেষ দল ইতিমধ্যেই মালদার মোথাবাড়ির দিকে রওনা দিয়েছে। তাঁদের মূল কাজ—ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা, এবং ঘটনাপ্রবাহের খুঁটিনাটি জোড়া লাগানো।

অন্যদিকে, তদন্তের সমান্তরালে চলছিল পুলিশের তল্লাশি অভিযান। শুক্রবার সকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে CID West Bengal এবং স্থানীয় থানার যৌথ উদ্যোগে বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালানো হয়। সেখান থেকেই ধরা পড়েন মোফাক্কেরুল ইসলাম নামে এক আইনজীবী। তদন্তকারী সংস্থার দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্র গুরুত্বপূর্ণ। ধৃতকে মালদায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ কালিয়াচকের ঘটনায় ‘সুপ্রিম’ নিন্দা! উসকানি দিচ্ছিল মোফাক্কেরুলই; উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন ADG North Bengal

কালিয়াচকের ঘটনাকে ঘিরে শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। একদিকে এনআইএ-র উচ্চপদস্থ আধিকারিকের সরাসরি তদারকি, অন্যদিকে পুলিশের হাতে গুরুত্বপূর্ণ অভিযুক্তের গ্রেপ্তার—সব মিলিয়ে তদন্ত এখন ক্রমেই তীব্র হচ্ছে। রাজ্য ও কেন্দ্র—দুই পক্ষই দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের মুখোমুখি করতে চাইছে।

বিশেষ করে নির্বাচনের আগে এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, তা নিয়েও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনিক স্তরে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন