Monday, 6 April, 2026
6 April
HomeদেশSikkim: পরিস্থিতি ভয়াবহ, বিচ্ছিন্ন হয়ে গেল লাচেন! বিপর্যয় সিকিমে

Sikkim: পরিস্থিতি ভয়াবহ, বিচ্ছিন্ন হয়ে গেল লাচেন! বিপর্যয় সিকিমে

আজ, সোমবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বর্ষা ঢুকতে এখনও বাকি, তার আগেই সিকিমে প্রকৃতির তাণ্ডব। উত্তর সিকিমের মঙ্গন জেলার লাচেনে গতকালই ধস নামে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। আটকে পড়েছেন প্রায় ৮০০ জন পর্যটক। লাচেন থেকে চুংথাং যাওয়ার সংযোগকারী রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি।

আরও পড়ুনঃ ভোটের পর লকডাউন হলে সবার আগে কী কী বন্ধ হবে দেশে? এক্ষুনি দেখুন

লাচেন–চুংথাং রোডের উপর তারুম চু ব্রিজের কাছে এই বিপর্যয় ঘটে। হঠাৎ করে রাস্তার বড় অংশ ধসে যাওয়ায় গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি আপাতত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। ফলে লাচেনে থাকা পর্যটকেরা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, আপাতত কেউ যেন নিজের অবস্থান না ছাড়েন। বিশেষ করে রাতের দিকে কোনওরকম যাতায়াত না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পাহাড়ি রাস্তাঘাট ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।

তবে আশার খবর, পরিস্থিতি অনুকূল থাকলে সোমবার সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাব্য উদ্ধারপথ হিসেবে লাচেন–ডংকিয়া লা–লাচুং (Lachung) হয়ে গ্যাংটক রুট ব্যবহার করা হতে পারে।

আরও পড়ুনঃ প্রায় ৪ ডিগ্রি নামল সর্বোচ্চ তাপমাত্রা, আজ কলকাতা সহ জেলায় জেলায় কখন বৃষ্টির সম্ভাবনা?

উদ্ধার কাজে একযোগে নামছে একাধিক সংস্থা। সিকিম প্রশাসনের নেতৃত্বে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ, বর্ডার রোডস অর্গানাইজেশন, স্থানীয় পুলিশ এবং ভারতীয় সেনা। প্রশাসনের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামত এবং বরফ সরানোর কাজ চলছে। তবে শেষ পর্যন্ত উদ্ধার অভিযানের সময় নির্ভর করবে আবহাওয়া ও রাস্তার পরিস্থিতির উপর।

পর্যটক এবং স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার বার্তাও দিয়েছে তারা। জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, যোগাযোগ করতে পারেন ৯৯০৭৯৫৬৭০৫ / ০৩৫৯২২৮১০০৭-তে।

এই মুহূর্তে

আরও পড়ুন