Friday, 10 April, 2026
10 April
HomeদেশTheaterisation: ভারতের থিয়েটার কমান্ড! কাঠামো প্রায় চূড়ান্ত

Theaterisation: ভারতের থিয়েটার কমান্ড! কাঠামো প্রায় চূড়ান্ত

শুরুতে তিন বাহিনীর মধ্যে কিছু মতভেদ থাকলেও এখন ধীরে ধীরে consensus তৈরি হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি চূড়ান্ত অনুমোদনের দিকে এগোচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভারতের সামরিক theaterisation এখন ফাইনাল স্টেজে। পরিকল্পনা অনুযায়ী, তিনটি প্রধান থিয়েটার কমান্ড গঠন করা হবে—চীন, পাকিস্তান এবং সমুদ্রভিত্তিক অপারেশনের জন্য আলাদা আলাদা কমান্ড।

আরও পড়ুনঃ ‘নন্দীগ্রামের মতো ভবানীপুরেও পরিবর্তন হবে’, হলদিয়া থেকে তোপ মোদীর

পাকিস্তান ফ্রন্টের জন্য গঠিত Western Theatre-এর নেতৃত্বে থাকবে ভারতীয় বায়ুসেনা (IAF)। কারণ সাম্প্রতিক অপারেশনাল অভিজ্ঞতায় দেখা গেছে, দীর্ঘ-পাল্লার precision strike ও air power পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা নিতে পারে। অন্যদিকে, চীন সীমান্তকে কেন্দ্র করে গঠিত Northern Theatre-এর নেতৃত্বে থাকবে স্থলবাহিনী (Army), কারণ সেখানে মূল লড়াই হবে উচ্চভূমিতে ground force, territory holding এবং logistics ঘিরে।

সমুদ্রভিত্তিক অপারেশনের জন্য থাকবে আলাদা Maritime Theatre, যার নেতৃত্বে থাকবে নৌবাহিনী (Navy)। প্রতিটি থিয়েটারে তিন বাহিনীর যৌথ উপস্থিতি থাকবে, তবে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে যুদ্ধক্ষেত্রের প্রকৃতি অনুযায়ী।

এই কাঠামোয় একটি নতুন পদ যুক্ত হচ্ছে—Vice Chief of Defence Staff (VCDS), যিনি দৈনন্দিন অপারেশন ও সমন্বয় দেখবেন। আর CDS নীতি, পরিকল্পনা এবং Department of Military Affairs-এর উপর ফোকাস করবেন। ফলে command structure আরও streamlined হবে।

আরও পড়ুনঃ তারেকের ‘ইউ টার্ন’, বাংলাদেশ থেকে পুরোপুরি মুছে যাচ্ছে আওয়ামী লিগ!

পাকিস্তানমুখী থিয়েটারের সদর দপ্তর জয়পুরে এবং চীনমুখী থিয়েটারের সদর দপ্তর লখনউতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বায়ুসেনার সম্পদ (fighter, AWACS, transport) পুরোপুরি ভাগ করা হবে নাকি কেন্দ্রীয় নিয়ন্ত্রণে রাখা হবে—এই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, কারণ air power অত্যন্ত স্ট্র্যাটেজিক এবং দ্রুত redeploy করা যায়।

শুরুতে তিন বাহিনীর মধ্যে কিছু মতভেদ থাকলেও এখন ধীরে ধীরে consensus তৈরি হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি চূড়ান্ত অনুমোদনের দিকে এগোচ্ছে। বাস্তবায়ন হলে ভারতের multi-front war capability ও joint operations উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন