Sunday, 12 April, 2026
12 April
Homeদক্ষিণবঙ্গTrain Cancellation: কয়েকদিন যেন ভোগান্তি একটু কমেছিল; ফের বাতিল এক ঝাঁক লোকাল...

Train Cancellation: কয়েকদিন যেন ভোগান্তি একটু কমেছিল; ফের বাতিল এক ঝাঁক লোকাল ট্রেন

তালিকায় কোন কোন ট্রেন রয়েছে দেখে নিন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কয়েকদিন যেন ভোগান্তি একটু কমেছিল। কিন্তু ফিরছে সেই একই ছবি। ফের বাতিল এক ঝাঁক লোকাল ট্রেন। একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও বদল করা হচ্ছে। হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য ১২ এপ্রিল রবিবার একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া, বর্ধমান, ব্যান্ডেল, আসানসোল ও কাটোয়া শাখায় ট্রেন চলাচলে বড়সড় বদল আনা হয়েছে। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ উদ্বিগ্ন আসমুদ্রহিমাচল; হাসপাতালের ICU-তে ‘আশাতাই’

১২ তারিখ বাতিল থাকছে

হাওড়া থেকে: ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৮২৯, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৭৯১৫

বর্ধমান থেকে: ৩৭৮৩৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৬৩৫১৭, ৬৩৫২১

ব্যান্ডেল থেকে: ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০

মেমারি থেকে: ৩৭৬৫২, ৩৭৬৫৬

চন্দনপুর থেকে: ৩৬০৩৪, ৩৬০৩২

আসানসোল থেকে: ৬৩৫১৪, ৬৩৫১৬

কাটোয়া থেকে: ৩৭৯২৪, ৩৫০৬১, ৫৩০১১

আজিমগঞ্জ থেকে: ৫৩০১৪, ৩৫০৬২

অন্যদিকে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৬৩৫২০/৬৩৫১৯ বোকারো স্টিল সিটিবর্ধমানবোকারো স্টিল সিটি মেমুর। এই ট্রেনটি বর্ধমান পর্যন্ত না এসে আসানসোল স্টেশন পর্যন্ত চলবে এবং সেখান থেকেই পুনরায় ফিরে যাবে।

আরও পড়ুনঃ শিয়ালদায় ২৩টি লোকাল বাতিল, ৮ ঘণ্টা চলবে রেলের কাজ

রক্ষণাবেক্ষণের কারণে দুটি ট্রেনের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। তালিকায় ৬৩০৮১ রামপুরহাট – জসিডি মেমু। এই ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে। তালিকায় রয়েছে ৬৩১৪২ গোড্ডা – শিয়ালদহ মেমু। নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। এছাড়াও, ১৩০১৬ জামালপুর – হাওড়া কবিগুরু এক্সপ্রেস যাত্রাপথে ১৪০ মিনিট এবং ৫৩০১৬ আজিমগঞ্জ – কাটোয়া প্যাসেঞ্জার ৩০ মিনিট নিয়ন্ত্রিত করা হবে। তবে এই সমাগ্রিক কাজের জন্য যাত্রীদের যে সমস্যার মধ্যে পড়তে তা মাথায় রেখে সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে দুঃখও প্রকাশ করা হয়েছে রেলের তরফে।

এই মুহূর্তে

আরও পড়ুন