ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র বিশেষ শিবিরে ফের সুযোগ পেল মেমারির কৃতি ছাত্র। মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র অহন মান্না ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ১০ মে তাকে হায়দ্রাবাদের জাতীয় রিমোট সেন্সিং কেন্দ্রে (NRSC) পৌঁছাতে হবে। সেখানে ২৩ মে পর্যন্ত প্রশিক্ষণ নেবে সে। ছাত্রের এই সাফল্যে মেমারি শহর ও সংলগ্ন এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
আরও পরুনঃ “আসবো আর এক দিন আজ যাই”; আবেগে ভাসল দেশ
অহনের পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই আকাশের গ্রহ-নক্ষত্র আর মহাকাশ বিজ্ঞান নিয়ে তার অদম্য কৌতুহল। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে সে। অহনের এই স্বপ্নের পিছনে শুরু থেকেই তার স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা তাকে উৎসাহ দিয়ে আসছেন। অহনের বাবা-মা বলেন, “ছেলের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। স্কুল থেকে ও সবসময় অনুপ্রেরণা পায়।”
ইসরোর এই বিশেষ শিবিরে যোগ দেওয়ার পথটি মোটেই সহজ ছিল না। অহনকে অনলাইনে একাধিক কঠিন পরীক্ষার স্তর পার করতে হয়েছে। বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, সমগ্র ভারত থেকে প্রায় ৪ লক্ষের বেশি প্রতিযোগী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে মাত্র ০.০০১১৪ শতাংশ কৃতি ছাত্রছাত্রী মূল প্রশিক্ষণের জন্য সুযোগ পেয়েছে। ১৩ এপ্রিল ফল প্রকাশের পর দেখা যায়, মেমারির অহন সেই বিরল তালিকায় নিজের নাম উজ্জ্বল করেছে।
আরও পড়ুনঃ হায় রে, জুলাই জঙ্গি সার্জিস বাবার চিকিৎসায় ভারতে?
মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের প্রিন্সিপাল শ্রী অরুণ কান্তি নন্দী বলেন, ‘‘ছাত্রছাত্রীদের প্রতিভা খুঁজে বের করা এবং তাদের উদ্দীপিত করার নিরলস প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিক ফল হিসেবে বিগত কয়েক বছরে আমাদের বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রী ইসরোর এই সম্মাজনক শিবিরে যোগদানের সুযোগ পেয়েছে। সর্বভারতীয় স্তরে ছাত্রছাত্রীদের এই সাফল্য বিদ্যালয়ের মুকুটে নতুন পালক যোগ করেছে।’’



