Thursday, 23 April, 2026
23 April
Homeউত্তরবঙ্গDhupguri: "ও খাইকে পান বানারসওয়ালা", ভোট দিয়ে বেরোচ্ছেন, আর হাতে ধরিয়ে দেওয়া...

Dhupguri: “ও খাইকে পান বানারসওয়ালা”, ভোট দিয়ে বেরোচ্ছেন, আর হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে পান-সুপারি, সঙ্গে বিড়ি; ভোট দেওয়ার গিফট!

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী দলগুলি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোট দিয়ে বেরোচ্ছেন, আর হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে পান-সুপারি, সঙ্গে বিড়িও বটে! এটাই যেন ভোট দেওয়ার গিফট! ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ধরা পড়ল এক অদ্ভুত ছবি, যা বিতর্কিতও বটে। দক্ষিণ কাঁঠুলিয়া গ্রামের ১৫/১০৫ নম্বর বুথের অদূরে ভোটারদের জন্য বিশেষ ‘আপ্যায়ন’-এর আয়োজন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী দলগুলি।

আরও পড়ুনঃ তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকলেন শশী পাঁজা! তুললেন বিস্ফোরক অভিযোগ

জানা গিয়েছে, কাঁঠুলিয়া অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছে। এই বুথ থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে ভোটারদের জন্য পান-সুপারি, বিড়ি ও গরম লাল চায়ের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই ভোটারদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের বিধি অনুযায়ী বুথের নির্দিষ্ট দূরত্বের মধ্যে এই ধরনের আয়োজন নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

আরও পড়ুনঃ এক ফুল তুলতে গিয়ে অন্য ফুল তোলা! তৃণমূলকে ভোট দিতে গিয়ে পড়ছে বিজেপিতে ভোট!

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, ভোটারদের প্রলুব্ধ করতেই শাসকদলের এই প্রচেষ্টা। যদিও সব কিছুকে ছাপিয়ে এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। অনেকে ভোট দিতে যাওয়ার আগে বা ফেরার পথে অনায়াসেই এই আড্ডায় সামিল হচ্ছেন। কেউ বা পান-সুপারি মুখে দিয়ে তৃপ্তি নিয়ে বাড়ি ফিরছেন।

ভোটের লাইনে দাঁড়ানোর ধকল কাটিয়ে এই ‘আপ্যায়ন’ স্থানীয় বাসিন্দাদের মধ্যে যেমন চর্চার বিষয় হয়ে উঠেছে। কমিশনের এই ব্যাপারে নজর পড়ে কিনা, সেটাই দেখার

এই মুহূর্তে

আরও পড়ুন