Monday, 26 October, 2026
26 October
Homeআন্তর্জাতিক নিউজBenjamin Netanyahu: নির্বাচনের আগে তেল আভিভে পরিমাণু বিস্ফোরণ! হুমকির মুখে ইজরায়েল

Benjamin Netanyahu: নির্বাচনের আগে তেল আভিভে পরিমাণু বিস্ফোরণ! হুমকির মুখে ইজরায়েল

পার্লামেন্ট নির্বাচনের মাত্র দুই দিন আগে নেটদুনিয়ায় এক অভূতপূর্ব ও বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বসলেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদন:

ইজরায়েলের আগামী পার্লামেন্ট নির্বাচনের মাত্র দুই দিন আগে নেটদুনিয়ায় এক অভূতপূর্ব ও বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বসলেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিজের অফিসিয়াল সামাজিক মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) দিয়ে তৈরি তেল আভিভে পরমাণু বোমা বিস্ফোরণের এক ভয়ঙ্কর ছবি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে আসা ‘অস্তিত্ব রক্ষার চরম সংকট’ মোকাবিলা করতে এবং পরমাণু থাবা থেকে দেশকে বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে ইজরায়েলকে। নেতানিয়াহুর এই প্রচার কৌশলকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশজুড়ে ‘আতঙ্ক ছড়ানোর চক্রান্ত’ বলে তীব্র আক্রমণ শুরু করেছেন বিরোধী শিবিরের নেতারা।

আরও পড়ুনঃ  বাম পথেই রইল ব্রাজিল; ট্রাম্পের মুখে ঝামা ঘষে ব্রাজিলে চতুর্থবার প্রেসিডেন্ট হচ্ছেন ‘ফিনিক্স পাখি’ বামপন্থী লুলা

এআই ছবি ও ট্রাম্প কার্ডকে সামনে রেখে নেতানিয়াহুর বার্তা

সামাজিক মাধ্যমে শেয়ার করা ওই এআই ছবিতে দেখা গিয়েছে— তেল আভিভ শহরের ওপর আছড়ে পড়েছে পারমাণবিক বোমা, যার জেরে তৈরি হয়েছে এক বিরাট অগ্নিবলয় ও মাশরুম ক্লাউড, আর তার অভিঘাতে খেলনার মতোই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে শহরের বড় বড় বহুতলগুলি।

ছবিটির সঙ্গে ইজরায়েলি লেখক ও রাজনৈতিক ভাষ্যকার ইউভাল ব্লুমবার্গের এক বিস্ফোরক বিবৃতিও যুক্ত করে দেওয়া হয়েছে। যেখানে দাবি করা হয়েছে:

“ইজরায়েল এক বাস্তব ও প্রত্যক্ষ অস্তিত্ব সংকটের মুখোমুখি। ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায়, তবে সবকিছু চিরতরে বদলে যাবে। ইরান ও শিয়া অক্ষের সৃষ্ট এই অস্তিত্ব সংকটের তুলনায় অন্য সবকিছুই অত্যন্ত নগণ্য।”

ভিডিও বিবৃতিতে আরও বলা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের আর মাত্র দুই বছর বাকি রয়েছে এবং ইরানের কাজ চিরতরে শেষ করার জন্য ইজরায়েলের হাতে এটিই সেরা সুযোগ। পরবর্তীতে ট্রাম্পের পর কমলা হ্যারিস বা অন্য কেউ মার্কিন ক্ষমতায় এলে এই সহযোগিতা পাওয়া যাবে না, তাই এই নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের সমস্ত সম্পদ আণবিক হুমকি নিশ্চিহ্ন করতে ব্যবহার করা প্রয়োজন বলে সওয়াল করেছেন নেতানিয়াহু।

আরও পড়ুনঃ  উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ, জারি রেড অ্যালার্ট; সাগরে জন্মাল ‘অর্ণব’

‘নেতানিয়াহু ভারসাম্য হারিয়েছেন’: তোপ বিরোধীদের

ভোটের ঠিক মুখটিতে প্রধানমন্ত্রীর এই ছবি প্রকাশ ইজরায়েলের জাতীয় রাজনীতিতে তীব্র ঝড়ের সৃষ্টি করেছে। দেশের বিরোধী দলগুলি একযোগে অভিযোগ তুলেছে যে, পরাজয়ের আশঙ্কায় দেশের সাধারণ মানুষের মনে মৃত্যুভয় ও প্যানিক ছড়িয়ে আবারও মসনদ দখল করতে চাইছেন নেতানিয়াহু।

ইজরায়েলের ডেমোক্রাটিক পার্টির চেয়ারম্যান ইয়ার গোলেন সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন:

“ইজরায়েলের প্রধানমন্ত্রী খোদ তেল আভিভের ওপর একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহ ছবি প্রকাশ করেছেন! আমার অনুরোধ, তাঁকে যেন সামাজিক মিডিয়া থেকে দূরে রাখা হয়। তিনি এবং তাঁর আশপাশের লোকজন পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলেছেন। চাপ ক্রমশ বাড়ছে।”

কটাক্ষের সুর চড়িয়ে গোলেন আরও যোগ করেন যে, এটি নেতানিয়াহুর পক্ষ থেকে আরও একটি ভীতি ছড়ানোর ছবি। আপনি পুরোপুরি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন এবং প্রতিবারের মতোই মিথ্যাচার ও প্যানিক তৈরির যে কৌশল তিনি অবলম্বন করছেন, নির্বাচনের ব্যালট বাক্সে দেশটির জনগণ তার যোগ্য জবাব দেবে।

এই মুহূর্তে

আরও পড়ুন