Tuesday, 28 April, 2026
28 April
Homeদক্ষিণবঙ্গFalta: 'পুস্পা' জাহাঙ্গীর VS 'সিংহম' আজয় পাল! বিক্ষোভের মুখে অজয় শর্মা

Falta: ‘পুস্পা’ জাহাঙ্গীর VS ‘সিংহম’ আজয় পাল! বিক্ষোভের মুখে অজয় শর্মা

দ্বিতীয় দফার আগেই সব নজর ঘুরে গেল দক্ষিণ ২৪ পরগনার ফলতার দিকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে তাঁকে ‘সাবধান’ হতে ‘হুঁশিয়ারি’ দিয়ে গিয়েছিলেন পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। মঙ্গলবার জাহাঙ্গিরের প্রায় সামনাসামনি হল তাঁর কনভয়। দক্ষিণ ২৪ পরগনার ফলতা তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে ‘সিংহম’ অজয়পালের কনভয় যাওয়ার সময় উঠল ‘জয় বাংলা’ এবং ‘গো ব্যাক’ স্লোগান। নেতৃত্বে ‘পুষ্পা’ জাহাঙ্গির স্বয়ং। এমনকি, বিক্ষোভের জেরে খানিক ক্ষণের জন্য অজয়পালের কনভয়ের পিছনের দিকে কয়েকটি গাড়িও আটকে গেল।

আরও পড়ুনঃ ফলতায় ‘সিংহম’ বনাম ‘পুষ্পা’! মহুয়ার অজয় পাল শর্মাকে নিয়ে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ তোপ

ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের বাড়িতে সোমবার হানা দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। নেতৃত্বে ছিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং এ রাজ্যের অন্যতম পুলিশ পর্যবেক্ষক অজয়পাল। ভোটারদের হুমকি দিলে ফল ভাল হবে না, মোটামুটি এটাই জাহাঙ্গিরের পরিচিতদের বুঝিয়ে চলে যান আদিত্যনাথের রাজ্যের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’। ওই ঘটনার পরে ওই পুলিশ পর্যবেক্ষকের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। রাতেই জাহাঙ্গির বলেন, ওই পুলিশ আধিকারিক ‘সিংহম’ হলে তাঁরাও এক এক জন ‘পুষ্পা’। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণে কেউ মাথা নত করবেন না।

এমতাবস্থায় মঙ্গলবার সকাল হতেই ফলতা বিধানসভার নানা জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুট মার্চ করেন অজয়পাল। খানপাড়া এলাকায় জাহাঙ্গিরের দলীয় কার্যালয়ের ঠিক পাশের পাড়াতেই খোঁজখবর করতে যান পুলিশ পর্যবেক্ষক। গন্ডগোল পাকাতে পারেন এমন কয়েক জনের নামের তালিকা নিয়ে তাঁদের খোঁজ নেন তিনি। সেখান থেকে অজয়পালের গাড়ি করে বার হওয়ার সময় তৃণমূলের লোকজন ‘গো ব্যাক’, ‘জয় বাংলা’ প্রভৃতি স্লোগান দিতে শুরু করেন। অজয়পালের গাড়ি বেরিয়ে গেলেও তাঁর কনভয়ের পিছনের দিকে কয়েকটি গাড়ি থমকে যায়।

আরও পড়ুনঃ বুথে দাদাগিরি রুখতে নজিরবিহীন ব্যবস্থা? এই ৩ নম্বরে ফোন করলেই আসবে কেন্দ্রীয় বাহিনী!

ঠিক সেই সময় স্লোগানের জোর বাড়ান জাহাঙ্গিররা। তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাঁদের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। শুধু শুধু তৃণমূলের লোকজন থেকে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতে চাইছেন ওই পুলিশ আধিকারিক। তিনি বলেন, ‘‘ওই পুলিশ অবজ়ার্ভার বিজেপির কথায় চলছেন। শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা করছেন। এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাচ্ছেন। ভোটারদের তুলেও নিয়ে যাচ্ছেন বলে শুনেছি।’’ তিনি আরও বলেন, ‘‘এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মভূমি। জাহাঙ্গিরের জন্মভূমি। এখানকার মানুষকে চমকাতে পারবে না বিজেপি এবং তাদের কথায় চলা কমিশন। মানুষ ঠিক ভোটের দিনে বুঝে নেবেন।’’

ওই বিক্ষোভ নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ‘‘ওদের কাজ ঠিক না ভুল সেটা কমিশন ঠিক করবে। কিন্তু সাধারণ মানুষ এ বার ভোট না-দিতে পারলে প্রতিরোধ গড়ে তুলবে। তখন তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না।’’

এই মুহূর্তে

আরও পড়ুন