Wednesday, 29 April, 2026
29 April
HomeকলকাতাSeat Predictions: প্রহর গুণছে বাংলা; নীল বাড়ির লড়াই জিতবে কে?

Seat Predictions: প্রহর গুণছে বাংলা; নীল বাড়ির লড়াই জিতবে কে?

ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কে কোথায় দাঁড়িয়ে?

একাধিক প্রথম সারির সমীক্ষক সংস্থার তথ্য অনুযায়ী লড়াই এখন ইঞ্চিতে ইঞ্চিতে:

  • Matrize-এর পূর্বাভাস: এই সংস্থার মতে লড়াই হবে জোরদার। বিজেপি পেতে পারে ১৪৬-১৬১টি আসন, যা তাদের সরকার গঠনের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে থাকতে পারে ১২৫-১৪০টি আসন। অন্যদের দখলে যেতে পারে ৬-১০টি আসন।

  • P-Marq-এর সমীক্ষা: এখানে বিজেপি-র পাল্লা কিছুটা ভারী। তাদের অনুমান অনুযায়ী বিজেপি পেতে পারে ১৫০-১৭৫টি আসন এবং তৃণমূল পেতে পারে ১১৮-১৩৮টি আসন। অন্যদের ভাগ্যে ২-৬টি আসন জুটতে পারে।

  • People’s Pulse-এর চমক: এই সংস্থা বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা ছবি দেখাচ্ছে। তাদের দাবি, তৃণমূল পেতে পারে ১৭৭-১৮৭টি আসন, যা তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেয়। বিজেপি-র আসন সংখ্যা ৯৫-১১০-এ আটকে যেতে পারে বলে তাদের পূর্বাভাস।

আরও পড়ুনঃ আগামী কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ, বঙ্গবার্তা-র আবেদন

২০২১-এর শিক্ষা ভুল প্রমাণিত হতে পারে এক্সিট পোল

মনে রাখা জরুরি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এক্সিট পোলগুলি সঠিক চিত্র দিতে ব্যর্থ হয়েছিল। সেবার রিপাবলিক-CNX বিজেপি-কে ১৪৩টি আসন দিয়ে এগিয়ে রেখেছিল এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলেছিল। কিন্তু ৪ মে ইভিএম খোলার পর দেখা গিয়েছিল সমস্ত সমীক্ষাকে নস্যাৎ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ২১৫টি আসন জিতে বড়সড় জয় ছিনিয়ে নিয়েছিল। বিজেপি থমকে গিয়েছিল মাত্র ৭৭-এ।

আরও পড়ুনঃ ‘আসি…’, মিষ্টি হাসিতে শীর্ষণ্যর সঙ্গে এক ফ্রেমে মীনাক্ষী

শান্তিপূর্ণ অন্তিম দফা ও ৪ মে-র অপেক্ষা

প্রথম দফায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তি ও ভাঙচুরের খবর এলেও, বুধবারের অন্তিম দফার ভোটগ্রহণ ছিল মোটের ওপর শান্ত। উত্তর ও দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলির মানুষ স্বতঃস্ফূর্তভাবে বুথে পৌঁছেছেন। এখন জল্পনার পারদ তুঙ্গে থাকলেও চূড়ান্ত ফয়সালা হবে আগামী ৪ মে। ওই দিনই স্পষ্ট হবে এক্সিট পোলের পূর্বাভাস সত্যি করে রাজ্যে প্রথমবার পদ্ম ফুটবে, নাকি সমস্ত অঙ্ক ওলটপালট করে দিয়ে দিদি-র হ্যাটট্রিক পরবর্তী জয়যাত্রা অব্যাহত থাকবে। সব মিলিয়ে ৪ মে-র অগ্নিপরীক্ষার আগে আপাতত গভীর উৎকণ্ঠায় প্রহর গুনছে বাংলার সবকটি রাজনৈতিক দল।

এই মুহূর্তে

আরও পড়ুন