Thursday, 14 May, 2026
14 May
HomeকলকাতাKolkata: নজিরবিহীন, কালো গাউন পরে হঠাৎ হাইকোর্টে হাজির মমতা

Kolkata: নজিরবিহীন, কালো গাউন পরে হঠাৎ হাইকোর্টে হাজির মমতা

আচমকাই আইনজীবীর কালো গাউন পরে আদালত চত্বরে উপস্থিত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বৃহস্পতিবার সকালে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। আচমকাই আইনজীবীর কালো গাউন পরে আদালত চত্বরে উপস্থিত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় আজ তৃণমূলের হয়ে সওয়াল করবেন তিনি।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকের রেজাল্টে ৯.১ বা ৯.২ লেখা? তাহলে কি ফেল?

পরনে আইনজীবীদের পোশাক। কলকাতা হাইকোর্টে পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে দশটায় তিনি হাইকোর্টে পৌঁছন। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এবার থেকে নতুন করে আবার তিনি আইনজীবী হিসাবে আদালতে প্র্যাকটিস করবেন। এদিনই আদালতে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন রাজনৈতিক এবং আইনি মহলে সত্যিই গুরুত্বপূর্ণ। বুলডোজার নিয়ে নির্মাণ ভাঙার প্রতিবাদেই মামলা। সেই মামলাতেই শুনানি বলে জানা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ কয়েক দশক ধরে রাজপথের লড়াকু নেত্রী এবং দীর্ঘ সময় প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলানোর পর এই ‘পুরানো পেশায়’ ফিরে এসেছেন মমতা। যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন। এর পর তিনি আইন নিয়ে পড়ার সিদ্ধান্ত নেন এবং কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে আইনের ডিগ্রি অর্জন করেন। আইনজীবী হিসেবে তাঁর নাম বার কাউন্সিলে নথিভুক্ত থাকলেও রাজনৈতিক ব্যস্ততার কারণে দীর্ঘ সময় তিনি প্র্যাকটিস করতে পারেননি।

আরও পড়ুনঃ বড় পদক্ষেপ; তিলজলার ঘটনায় সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি গৌতম দাস

রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্যবার আদালতের দ্বারস্থ হয়েছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি ছিলেন আবেদনকারী বা পিটিশনার। এর আগে বাংলায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে জোর সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই মামলার পিটিশনারও ছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে কমিশনের আইনজীবীদের সঙ্গে সওয়াল জবাবে জোর টক্কর দিতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচনের ফল প্রকাশের পর মমতা আভাস দিয়েছিলেন, তিনি আবারও প্র্যাকটিস করতে চান। এদিন তাঁরই ইঙ্গিত মিলল।

এই মুহূর্তে

আরও পড়ুন