Wednesday, 30 September, 2026
30 September
HomeকলকাতাLiquor License: ‘প্যাক’ বদলাল মদের লাইসেন্সে! বন্ধ দোকান খুলতে রাজকোষ চাঙ্গা করার...

Liquor License: ‘প্যাক’ বদলাল মদের লাইসেন্সে! বন্ধ দোকান খুলতে রাজকোষ চাঙ্গা করার নতুন ফাঁদ

রাজ্যে মদ বেচাকেনার কড়া নিয়মে নতুন 'শট' লাগাল রাজ্য সরকার!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ রাজ্য প্রতিনিধি:

রাজ্যে মদ বেচাকেনার কড়া নিয়মে নতুন ‘শট’ লাগাল রাজ্য সরকার! বাতিল হয়ে পড়ে থাকা পুরনো মদের দোকান চালু করা থেকে শুরু করে ক্যাটাগরি বদল—একঝাঁক বড় বদল এনে আবগারি বিধিতে বড়সড় পরিবর্তন আনা হলো। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জারি হওয়া বিশেষ নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, পুরনো লাইসেন্স বাতিল বা সমর্পণের কারণে যে সমস্ত বিদেশি মদের (FL) দোকান এতদিন ঝাঁপ বন্ধ করে বসে ছিল, এবার সেগুলোকে পুনরুজ্জীবিত করে রাজকোষে নতুন রাজস্ব আনার রাস্তা সাফ করা হচ্ছে।

তবে একই সঙ্গে সাধারণ নাগরিক ও সামাজিক প্রতিষ্ঠানের স্বার্থে পুরসভা বা শহরাঞ্চলে দূরত্বের কড়া ‘স্ট্রিক্ট রুল’ চালু করেছে আবগারি দফতর।

আরও পড়ুনঃ  হায়দরাবাদে বিরাট জয় বামেদের, ‘জোড়া শালিক’ দেখতেই ডানা ছাঁটা গেল এবিভিপির

স্কুল-হাসপাতাল থেকে দূরত্ব বাড়ল, তবে স্বস্তি পুরনো দোকানের

নতুন নিয়মে শহর ও পুরসভা এলাকায় মদের দোকান খোলার ক্ষেত্রে দূরত্ব বিধি বেশ কিছুটা কড়া করা হয়েছে:

  • নতুন দূরত্বের মাপকাঠি: এতদিন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে দোকানের দূরত্ব রাখা হতো ১,০০০ ফুট (প্রায় ৩০৫ মিটার)। নতুন নির্দেশিকায় তা বাড়িয়ে সোজাসুজি ৫০০ মিটার করা হলো।

  • কাদের জন্য প্রযোজ্য: এই ৫০০ মিটারের কড়া নিয়ম কার্যকর হবে কেবল নতুন লাইসেন্স (New License) নেওয়া মদের দোকানের ক্ষেত্রে। তবে আগে থেকে চালু থাকা পুরনো ‘অন’ বা ‘অফ’ শপগুলিকে এই বিধির আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে, ফলে ব্যবসা বজায় রাখতে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না।

আরও পড়ুনঃ  ডাস্টবিনে ট্র্যাশ হওয়া স্মৃতির পাতা! লেক গার্ডেনসের ফুটপাতে জঞ্জালের স্তূপে জ্বলজ্বলে ইতিহাস

বন্ধ দোকান খোলার ‘মাস্টারপ্ল্যান’ ও ক্যাটাগরি পরিবর্তন

কোন এলাকাকে ‘নতুন সাইট’ আর কোনটিকে ‘বিদ্যমান সাইট’ (Existing Site) বলা হবে, তার সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে আবগারি দফতর।

নতুন নিয়ম ও সুযোগ বিশদ বিবরণ
সব মদ বিক্রির সুযোগ (4P License) বিদেশি মদের ‘অন’ শপের ক্ষেত্রে ৪(এইচ) থেকে ৪(কে) শ্রেণির দোকানগুলোকে এবার সব ধরনের মদ বিক্রির উপযোগী ‘৪(পি)’ লাইসেন্সের সাইট হিসেবে রূপান্তরের অনুমতি দেওয়া যাবে।
‘বিদ্যমান সাইট’-এর নতুন সংজ্ঞা আগের লাইসেন্স বাতিল, প্রত্যাহার বা সারেন্ডার করার দরুন যে সব দোকান বন্ধ হয়ে পড়েছিল, সেগুলিকেও এখন ‘বিদ্যমান সাইট’ হিসেবে ধরে নতুন লাইসেন্স ইস্যু করা হবে।
বকেয়া আবেদনের গতি নতুন এই বিজ্ঞপ্তি জারির আগে পর্যন্ত আবগারি দফতরে জমা পড়ে থাকা সমস্ত পুরনো আবেদনপত্র এবার নতুন সংশোধিত নিয়ম মেনেই নিষ্পত্তি (Settle) করা হবে।

রাজ্য আবগারি দফতরের আশা, বন্ধ হয়ে যাওয়া দোকানগুলি নতুন মোড়কে দ্রুত খুলে গেলে এবং ক্যাটাগরি পরিবর্তনের এই ফ্লেক্সিবল সুযোগ তৈরি হওয়ায় মদের ব্যবসা থেকে সরকারি রাজস্ব বা ট্যাক্স সংগ্রহের পরিমাণ একলাফে অনেকটাই বৃদ্ধি পাবে।

এই মুহূর্তে

আরও পড়ুন