Friday, 15 May, 2026
15 May
HomeকলকাতাAbhishek Banerjee: 'আমার ঘরের বাইরে অত্যাচার...', হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন সেলফি জোন...

Abhishek Banerjee: ‘আমার ঘরের বাইরে অত্যাচার…’, হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন সেলফি জোন হতেই সোশ্যাল মিডিয়াতে ‘বিরক্ত’ অভিষেক

গত ৪ মে পর্যন্ত অভিষেকের বাড়ি কার্যত দুর্গ ছিল। কিন্তু ভোটে হারার পর থেকে সেই চিত্র পালটায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ নামক বাড়ির বাইরে বিজেপি কর্মী থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষরা ভিড় করেছিলেন। অনেকেই অনেক ধরনের স্লোগান তুলেছেন অভিষেকের বিরুদ্ধে। এমনকী দলেরও বহু মখপাত্র অভিযোগ করেছেন, অভিষেকের সঙ্গে তো তাঁর বাড়িতে দেখা করা যায় না। এই সবের মাঝেই অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করেছে কলকাতা পুলিশ। তাঁর বাড়িতে পুলিশের বসানো ব্যাগ স্ক্যানারও খুলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অভিষেকের বাড়ির গেটে বিজেপির পতাকা লাগানোর মত ঘটনাও ঘটেছে। যে শান্তিনিকেতন এতকাল দুর্গে পরিণত হয়েছিল, আজ তা একটি সাধারণ বাড়ি। সেখানে ফুটপাথে দাঁড়িয়ে অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেকের বিরুদ্ধে। আর এই নিয়ে ভিডিয়ো বার্তায় সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ একই নম্বর পেলো আবিদ ও আকিল! যমজ ভাইয়ের ‘একই’ রেজ়াল্ট

অভিষেক বলেন, ‘আমার ঘরের বাইরে এরা কী অত্যাচার করেছে, আপনারা দেখেছেন। সব আমরা দেখেছি। বিজেপির আসল স্বরূপ আমরা দেখেছি। আমার লড়াই বিজেপির সাথে, আপনার লড়াই বিজেপির সাথে। কিন্তু পরিবারের ছোট সন্তান, ছেলে-মেয়ে, কাউকে এরা রেয়াত করেনি। এই সংস্কৃতি কোনওদিন বাংলার মানুষ দেখেনি। এর বিচার এবং সদুত্তর মানুষ দেবে বলে আমি বিশ্বাস করি। তাই আমি সবকিছু মানুষের ওপর ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন আমরা সেই দলের কর্মী, যারা মৃত্যুকে চোখের সামনে দেখেও কোনওদিন পিছ পা হতে শেখেনি।’

আরও পড়ুনঃ পকেটে জোড়া ধাক্কা, বাড়বে অটো ভাড়া! দাম বাড়ল CNG-রও

উল্লেখ্য, গত ৪ মে পর্যন্ত অভিষেকের বাড়ি কার্যত দুর্গ ছিল। কিন্তু ভোটে হারার পর থেকে সেই চিত্র পালটায়। প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, একজন সাংসদ হিসেবে তাঁর যতটুকু নিরাপত্তা পাওয়া দরকার, এবার থেকে ততটুকুই পাবেন অভিষেক। এই আবহে হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ির সামনের বিশেষ নিরাপত্তা সরিয়ে ফেলা হয়। তাঁর বাড়ির সামনে থেকে সরে গার্ডরেল, পুলিশের কিয়স্ক। ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয় থেকেও তুলে দেওয়া হয় নিরাপত্তা বাহিনীদের। এরপর থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি সমর্থকদের অনেকেই অভিষেকের বাড়ির সামনে গিয়ে সেলফি তোলেন। অনেকে সেখানে রিল শুট করেন। তাঁর বাড়ির সামনে মানুষের এই সব কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এতে যে অভিষেক বিরক্ত, তা তাঁর ভিডিয়ো বার্তায় স্পষ্ট।

এই মুহূর্তে

আরও পড়ুন