অ্যাকশন শুরু…….
আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ও তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। এই ঘটনার তদন্তে পুলিশের দিক থেকে মিস হ্যান্ডলিং এবং গাফিলতি করার কারণে সাসপেন্ড করা হল বলে খবর।
আরও পড়ুনঃ ‘নায়ক’ স্টাইল! ‘মুখ্যমন্ত্রীর জনতার দরবার’ আপনার পাশে মুখ্যমন্ত্রী
নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আরজিকরের চিকিৎসকের ‘ধর্ষণ’ এবং ‘খুনে’র মামলার ফাইল নতুন করে খোলা হবে। সেই তদন্তের সঙ্গে যুক্ত এই তিন অফিসারকে আপাতত সাসপেন্ড করা হবে। বিভিন্ন পদে কর্মরত তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হবে।
আরও পড়ুনঃ একেবারে টি টোয়েন্টি মুডে শুভেন্দু; গ্রেফতার তৃণমূল নেতা হাফিজুল
উল্লেখ্য, আরজিকরের নির্যাতিতার মা রত্না দেবনাথ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন। তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। আরজিকরের নির্যাতিতার মা ও বাবা নতুন সরকারের কাছে বিচারের দাবি জানিয়েছিলেন। নতুন করে যাতে এই ঘটনার ফাইল খোলা হয়, সে ব্যাপারে আবেদন জানিয়েছিলেন। আজ সেটাই মেনে নিয়ে কথা রাখলেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


