Sunday, 17 May, 2026
17 May
HomeকলকাতাKolkata Derby: টিকিট শেষ আগেই, সাদা কাপড়ে ঢাকল মমতার ছবি, ডার্বিতে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী...

Kolkata Derby: টিকিট শেষ আগেই, সাদা কাপড়ে ঢাকল মমতার ছবি, ডার্বিতে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

আইএসএল শুরু হওয়ার পর এমন অবস্থা আগে কখনও হয়নি। ডার্বি হয়েছে, তবে মোহনবাগান সুপার জায়েন্টই এগিয়ে থেকে শুরু করেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চলতি মরশুমে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে তৃতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট । রবিবাসরীয় সন্ধেয় আইএসএল-এর ডার্বি ম্যাচে আমন্ত্রিত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে রাজ্যের নয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের । যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এসে এমনটাই জানিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ।

স্মরণাতীত কালে ডার্বিতে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত এই ঘটনা ঘটেনি । এক দশকের বেশি সময় ধরে আইএসএল হলেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনওদিন আমন্ত্রণ জানানো হয়নি । তবে এবারে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে মাঠে উপস্থিত হয়ে বাংলার ফুটবলে উৎসাহ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে । দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট গত ছয়বছর ধরে খেলছে । কিন্তু ডার্বি আইএসএল খেতাব নির্ণায়ক হবে এই পরিস্থিতি আগে কখনও হয়নি । তাই ভালো খেলা ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন বলে আশাবাদী ফেডারেশন সভাপতি ।

আরও পড়ুনঃ ‘ডবল ইঞ্জিন’ স্পিডে উন্নয়ন! সাতটি হাইওয়ে কেন্দ্রের হাতে তুলে দিল রাজ্য সরকার; কাজের মোড রাজ্যে পুরোপুরি অন

এদিকে মুখ্যমন্ত্রী রবিবারের ম্যাচে আমন্ত্রিত বলেই যুবভারতী ক্রীড়াঙ্গনের অন্দরসজ্জায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে । এতদিন বিগত তৃণমূল কংগ্রেসের রাজ্যের বিশ্ববাংলা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে । যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল প্রবেশ দ্বারের উপরে বিশ্ববাংলার যে লোগো ছিল তা মুছে ফেলে অশোকস্তম্ভ লাগানো হয়েছে ।

স্টেডিয়ামের ভিতরে প্লেয়ার্স টানেলের দু’দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল । তা গত শুক্রবার থেকেই সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে । এছাড়াও বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে । এদিকে ডার্বি ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে । ৬২ হাজার টিকিট ছাড়া হয়েছে যা নিঃশেষিত ।

এই মুহূর্তে চলতি আইএসএল-এ ১১ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল । তৃতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টও ১১ ম্যাচ খেলে ২২ পয়েন্ট পেয়েছে । তবে গোলপার্থক্যে এগিয়ে লাল-হলুদ ব্রিগেড । ফলে রবিবার যে দল জয় পাবে তারাই আইএসএল চ্যাম্পিয়ন হবে । স্বাভাবিকভাবেই এই ম্যাচকে ঘিরে তুঙ্গে দুই দলের ভক্তদের উন্মাদনা ৷

আরও পড়ুনঃ তৃণমূলের আকাশে কালো মেঘ, আবার FIR অভিষেকের বিরুদ্ধে

টিভিতে ম্যাচ ফ্রিতে দেখা যাবে। সেক্ষেত্রে সোনি টেন টুতে দেখতে পাবেন ম্যাচ। আর লাইভ স্ট্রিমিং হবে ফ্যান কোডে। সেক্ষেত্রে যদিও সাবস্ক্রাইব করতে হবে। আইএসএল-এর সব ম্যাচ সাবস্ক্রাইব করতে পারেন, আবার শুধু এই ম্যাচটাও সাবস্ক্রাইব করতে পারেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফ্যানক্লাব ডার্বি বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে। ফলে সব মিলিয়ে আরও একবার ডার্বি জ্বরে কাঁপছে গোটা শহর কলকাতা। 

দুই দল এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই চেনা ছন্দে নেই। ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র করেছে মোহনবাগান। এর আগে মোহনবাগান, এফসি গোয়ার বিরুদ্ধেও ১-১ গোলে ড্র করেছে। অন্যদিকে ইস্টবেঙ্গল 0-0 গোলে ড্র করেছে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। ফলে গোলের খোঁজে থাকবে দুই দলই। পাশাপাশি সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে দুই দলেই বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। দুই দলের অনুশীলনেও একই চিত্র পরিস্কার হয়েছে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন