Friday, 5 June, 2026
5 June
HomeকলকাতাWater Metro: রাজ্যবাসীর জন্য সুখবর; দেশের ১৮তম শহর হিসেবে কলকাতায় ‘ওয়াটার মেট্রো’

Water Metro: রাজ্যবাসীর জন্য সুখবর; দেশের ১৮তম শহর হিসেবে কলকাতায় ‘ওয়াটার মেট্রো’

ওয়াটার মেট্রো চালু হলে শহরের যানজট কমানোর পাশাপাশি বিকল্প গণপরিবহণ ব্যবস্থাও শক্তিশালী হবে বলে মনে করছে প্রশাসন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যবাসীর জন্য সুখবর। আজই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় চালু হচ্ছে ওয়াটার মেট্রো। কেন্দ্রীয় সরকার ১৭টি নদীপথে বা সমুদ্র লাগোয়া শহরে ওয়াটার মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৮তম শহর হিসাবে যুক্ত হচ্ছে কলকাতা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই স্বাভাবিকভাবে বহু মানুষের মনে প্রশ্ন জাগছে, এই ওয়াটার মেট্রো কী? কেমন হবে এই মেট্রো পরিষেবা? স্থলে চলা মেট্রোর থেকে কতটা আলাদা জলে চলা এই মেট্রো?

ওয়াটার মেট্রো হল এমন একটি গণপরিবহণ ব্যবস্থা, যেখানে মেট্রোর মতো নির্দিষ্ট সময়ে জলে চলা মেট্রো ছাড়ে। ওয়াটার মেট্রোতেও  থাকে স্টেশন ও টিকিটিং ব্যবস্থা।  দ্রুত যাতায়াতের সুবিধার জন্য জলপথে এই মেট্রো পরিচালিত হয়। সাধারণ ফেরি সার্ভিসের তুলনায় এটি অনেক বেশি আধুনিক, নিয়মিত পরিবহণ ব্যবস্থা।

আরও পড়ুনঃ শুভেন্দু আসতেই ‘বাঘ’ হলেন ‘বেড়াল’; তোলাবাজির অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস, অস্বস্তিতে তৃণমূল শিবির!

ওয়াটার মেট্রোর প্রধান বৈশিষ্ট্য-

  • নির্দিষ্ট রুট ও সময়সূচি
  • আধুনিক টার্মিনাল বা জেটি
  • ডিজিটাল টিকিট ও স্মার্ট কার্ড ব্যবস্থা
  • পরিবেশবান্ধব বৈদ্যুতিক বা হাইব্রিড নৌযান
  • কম যানজট ও কম দূষণ

আরও পড়ুনঃ চুনাখালির মাদ্রাসা ঘিরে ফেলল NIA; পরনে লাল জামা, নদী পেরিয়ে বাংলাদেশে পালালো শওকত মোল্লা!

ভারতে কোথায় ওয়াটার মেট্রো চলছে?

বর্তমানে ভারতে কেরলমের কোচিতে চালু রয়েছে ওয়াটার মেট্রো। এটি ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প। ২০২৩ সালের এপ্রিল মাসে এর উদ্বোধন করা হয়। এটি শহরের মূল অংশের সঙ্গে দ্বীপগুলিকে সংযুক্ত করে। সম্পূর্ণ প্রকল্পে ১৫-১৬টি রুট, প্রায় ৩৮টি টার্মিনাল এবং ৭৫টিরও বেশি বৈদ্যুতিক নৌযান চালানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে এর মধ্য়ে কয়েকটি রুটে পরিষেবা চালু রয়েছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই পরিষেবা ব্যবহার করছেন।

 

এই মুহূর্তে

আরও পড়ুন