কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
জাতীয় সড়কে হঠাৎ হাজির গজরাজ, বাইক ফেলে পালিয়ে প্রাণে বাঁচলেন আরোহী আজকে দুপুরে লাটাগুড়ি বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কে হাতির উপস্থিতিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, জঙ্গলের এক পাশ থেকে অন্য পাশে একটি হাতির শাবক রাস্তা পার হচ্ছিল।
আরও পড়ুনঃ লজ্জার কিছু নেই; শরীরকে বুঝি, লজ্জা নয় — সচেতনতা হোক পথ
সেই সময় রাস্তার অপর পাশে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল। হাতিটি মানুষকে দেখা মাত্রই অদ্ভুত আচরণ করতে শুরু করে। সেই সময় সেইখানে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িতে থাকা মানুষেরা বাইরে এসে প্রকৃতির আনন্দ উপভোগ করছিলেন। সেই সময় হাতিটি ওইখানে চলে আসে। হঠাৎ করে হাতির দিকে দেখতে পেয়ে ভয়ে ছোটাছুটি করতে শুরু করে দেন সাধারণ মানুষেরা। পরে ওখানকার স্থানীয় বাসিন্দারা খবর দিয়ে দেন বনদপ্তরকে।
আরও পড়ুনঃ আজ বিশ্ব রক্তদাতা দিবস; গিভ ব্লাড, গিভ নাউ, গিভ অফেন
বনদপ্তর থেকে লোকেরা এসে অবস্থা সামাল দেয়। মনে করা হচ্ছে ওই হাতিটি কয়েকদিন ধরে পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছিল না। সেই কারণে সেই কান্ড ঘটিয়ে ফেলেছে। খাবার দেওয়া হলে হাতিটি আবার শান্ত হয়ে পড়ে


