Monday, 15 June, 2026
15 June
Homeদক্ষিণবঙ্গDigha: দিঘায় চাঁদা নেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি? ইঙ্গিত শুভেন্দুর

Digha: দিঘায় চাঁদা নেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি? ইঙ্গিত শুভেন্দুর

কিন্তু যাঁরা আয়কর, জিএসটি দিচ্ছেন, তাঁদের কাছে আবার হাত পেতে ১০ টাকা নেওয়া, এটা সরকারের রুচি-বিরোধী কাজ বলে আমার মনে হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দিঘায় গিয়ে পর্যটকদের চাঁদা বাবদ বাড়তি টাকা দিতে হবে না। ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার দিঘায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ জুলাই থেকে সেই চাঁদার নিয়ম তুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের এখন দিঘায় গিয়ে চাঁদাবাবদ যে ১০ টাকা দিতে হয়, সেটা দিতে হবে না। সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘১০ টাকা করে যে চাঁদা নিত বিগত সরকার, তা আগামী ১ জুলাই থেকে আমি প্রত্যাহার করলাম। ১০ টাকা করে হাত পেতে হোটেলের বিলের সঙ্গে….। এতে বছরে কত টাকা আসে জানেন? মাত্র ৩০ লাখ টাকা।’

আরও পড়ুনঃ আরামবাগ থানা চত্বরে ধুন্ধুমার, প্রাক্তন পুরপ্রধানকে লক্ষ্য করে ডিম-কালি

দিঘায় চাঁদা নেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি? ইঙ্গিত শুভেন্দুর

আর সেই টাকার অঙ্কটা কম যে হয়, সেটার পিছনেও দুর্নীতি লুকিয়ে আছে বলে ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি জানান, যদি হিসাব করা যায়, তাহলে দিঘায় ৬০-৭০ লাখ পর্যটক আসেন। তার মানে ওখানেও ফাঁকি দেওয়া হত বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

১ জুলাই থেকে নয়া নিয়ম, জানিয়েছেন মুখ্যমন্ত্রী

তিনি বলেছেন, ‘যে পর্যটকরা আসছেন, (তাঁরা কর দেন)। এখানে ধনী ব্যক্তিরা যে আসেন না, তা নয়। তাঁরাও আসেন। দিঘা অপরূপ সুন্দর। মন্দারমণির বিচ তো ততোধিক সুন্দর। শংকরপুর এবং তাজপুরকেও সাজানো যেতে পারে। কিন্তু যাঁরা আয়কর, জিএসটি দিচ্ছেন, তাঁদের কাছে আবার হাত পেতে ১০ টাকা নেওয়া, এটা সরকারের রুচি-বিরোধী কাজ বলে আমার মনে হয়। তাই আগামী ১ জুলাই থেকে পর্যটকদের ১০ টাকা করে দিতে হবে না। এটা খুবই আপত্তিকর। এটা আমি ঘোষণা করে যাচ্ছি।’

আরও পড়ুনঃ জাতীয় সড়কে দেখা গেল হাতি; সবকিছু ফেলে পালালেন বাইক আরোহী

‘জনকল্যাণ শিবির’ সোমবার থেকে

তারইমধ্যে সোমবার থেকে রাজ্যের ব্লকে-ব্লকে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’। অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান যোজনা, জব কার্ডের আবেদন করা যাবে। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, ‘১৫ থেকে ১৭ জুন পর্যন্ত আয়োজিত ‘জনকল্যাণ শিবির’-এ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে অনুগ্রহ করে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে আপনার নিকটবর্তী শিবিরে যান। বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে পুরসভা বা ব্লক অফিসে যোগাযোগ করুন।’

 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন