Saturday, 20 June, 2026
20 June
HomeকলকাতাKolkata: সাতসকালে শহরজুড়ে ম্যারাথন দৌড়; যোগাসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু

Kolkata: সাতসকালে শহরজুড়ে ম্যারাথন দৌড়; যোগাসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু

যোগ দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি। তিনদিন ধরে চলবে এই কর্মসূচি। আজ তার সূচনা হয়ে গেল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুরু হল ৩ দিন ব্যাপী যোগ দিবসের বর্ণাঢ্য কর্মসূচি। শুক্রবার সকালে কলকাতা পুরসভা থেকে ‘দৌড় সে ধ্যান’ ম্যারাথনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাইটার্স বিল্ডিং পর্যন্ত ২ কিলোমিটার পথে অনুষ্ঠিত হল এই ম্যারাথন। হাঁটালেন খোদ মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন আয়ুশ মন্ত্রকের প্রতিমন্ত্রী, রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, শিল্পমন্ত্রী তাপস রায় সহ অন্যরা। ‘রান ফর যোগা’ ম্যারাথন শেষে এদিন প্রাণায়াম করলেন সকলে। মুখ্যমন্ত্রী আগামী ৩ দিনের জাঁকজমকপূর্ণ কর্মসূচির ঘোষণাও করেন এদিন। কী কী চমক রয়েছে যোগ দিবস উপলক্ষে? 

আরও পড়ুনঃ রবিবার ভোর থেকে ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে চালু মেট্রো

এদিন প্রাণায়াম শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘যোগ দিবস পালন শুরু হয়ে গেল। ২ কিলোমিটার ম্যারাথন শুধু কলকাতায় নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে। নৌকায় যোগা, ড্রোন শো সহ একাধিক চমক রয়েছে। কলকাতা পুরসভার সমস্ত ওয়ার্ডে নানাবিধ অনুষ্ঠান হবে। ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রেড রোডে যোগাসন করবেন ৩৫ হাজার মানুষ। গোটা রাজ্যে ১০ লক্ষ মানুষ যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে রেকর্ড সৃষ্টি করবেন।’

আরও পড়ুনঃ তারকেশ্বরের জন্য স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

কী কী অনুষ্ঠান রয়েছে যোগ দিবস উপলক্ষে
২১ জুন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। ৪৫ মিনিট যোগাসন করবেন প্রধানমন্ত্রী। ওই দিন রেড রোডে হবে যোগ প্রদর্শনী। তার আগে শুক্রবার শহরের ১১টি জায়গায় ম্যারাথন হয়েছে।  ২০ তারিখ হবে যোগ কার্নিভ্যাল। কলকাতার আকাশে উড়বে ৩ হাজার ড্রোন। মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাট থেকে এই ড্রোন শো দেখা যাবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতার ৪৫টা আলাদা জায়গায় LCD স্ক্রিন লাগানো হচ্ছে। যেখানে যোগ দিবসের সমস্ত অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। ড্রোন শো-ও রয়েছে সেই তালিকায়। 

২১ তারিখ শহরের মোট ৪২টি পার্কে যোগাসন করতে পারবেন সাধারণ মানুষ। এদিকে, আন্তর্জাতিক যোগ দিবসে ট্র্যাফিক নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা হবে না বলে জানিয়েছে প্রশাসন। ওই দিন নিটের পরীক্ষায রয়েছে। যোগ দিবসের জন্য পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের সমস্যা পড়তে হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে। কারণ যোগ দিবসের পুরো অনুষ্ঠান সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যেই শেষ হয়ে যাবে। 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন