Wednesday, 1 July, 2026
1 July
HomeকলকাতাWB CM: ‘জ্যোতিবাবুর বলা একটি কথা মনে পড়ছে…’, বললেন শুভেন্দু

WB CM: ‘জ্যোতিবাবুর বলা একটি কথা মনে পড়ছে…’, বললেন শুভেন্দু

এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিধানচন্দ্র রায়ের জন্মদিনে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রসঙ্গ উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগরের অনুষ্ঠান মঞ্চ থেকে শুভেন্দু বোঝালেন বিধানচন্দ্রের মাহাত্ম্য-তাঁর পারদর্শিতার কথা। আর সে কথা প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে তাঁকে বলা জ্যোতিবাবুর একটি বিশেষ কথা।

আরও পড়ুনঃ ডাকনাম ভজন ভাল নাম বিধান

শুভেন্দু অধিকারী সে সময়ে বিধায়ক। ২০০৬ সালের কথা! তিনি বলেন, “বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর বলা একটি কথা মনে পড়ছে। আজ যখন রাজ্যের কাজ করতে যাচ্ছি, তখন আরেকটি কথা মনে পড়ছে। জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি, সেখানেই দেখছি ড. বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গিয়েছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী আমি অকপটে বলতে পারি, যেখানেই আমি হাত দিচ্ছি, সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে।” তিনি বলেন, “এই জায়গা থেকে বার করে আনতে হবে। এখানে সংকীর্ণ রাজনৈতিক কথা থাকবে না।”

আরও পড়ুনঃ ৮৬ নট-আউট ‘তরুণ’; বঙ্গ রাজনীতির মহীরূহ বিমান; জন্মদিনের শুভেচ্ছা

এ কথা বলতে গিয়েই শুভেন্দু অধিকারী তুলে ধরেন রাজ্যের বর্তমান ‘স্বাস্থ্যে’র কথা! তিনি বলেন, “যদি ভেলোর দেখেন, যদি মুম্বই টাটা ক্যান্সার হাসপাতাল, বেঙ্গালুরুর দেবী শেঠীর হাসপাতাল যান, যেখানেই যাবেন, দেখবেন বাঙালি-বাঙালি-বাঙালি, দরিদ্র-দরিদ্র-দরিদ্র!” তাঁর বক্তব্য রাজ্যতেও বহু গুণী চিকিৎসকরা রয়েছেন, তারপরও কেন বাংলার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভরসা রাখতে পারছেন না রাজ্যবাসী। কেন তাঁদের ভিন রাজ্যে চিকিৎসার জন্য যেতে হচ্ছে?

এই মুহূর্তে

আরও পড়ুন