Friday, 3 July, 2026
3 July
Homeদক্ষিণবঙ্গHooghly: হুগলিতে হচ্ছে বন্দে ভারত, মেট্রো ও নতুন ট্রামের নয়া কোচের কারখানা!

Hooghly: হুগলিতে হচ্ছে বন্দে ভারত, মেট্রো ও নতুন ট্রামের নয়া কোচের কারখানা!

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কলকাতার জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান এমএল লোহিয়া জানিয়েছেন যে হুগলিতে একটি নয়া কারখানা তৈরি করা হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বন্দে ভারত এবং মেট্রোর কোচ তৈরির জন্য হুগলিতে নয়া কারখানা খুলছে জুপিটার ওয়াগনস। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কলকাতার জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান এমএল লোহিয়া জানিয়েছেন যে হুগলিতে একটি নয়া কারখানা তৈরি করা হচ্ছে। সেখানে বন্দে ভারত এক্সপ্রেস, মেট্রোর কোচের পাশাপাশি অন্যান্য যাত্রীবাহী কোচ তৈরি করা হবে। তবে হুগলির ঠিক কোথায় সেই কারখানা তৈরি করা হবে, তা নিয়ে আপাতত কিছু জানানো হয়নি। পরবর্তীতে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান।

আরও পড়ুনঃ ‘প্রাণ’ ফিরল পাইপে করে কলকাতায় গ্যাস আনার কাজে; চন্দননগরে কবে PNG পরিষেবা শুরু?

উত্তরপাড়ায় বন্দে ভারতের কোচ তৈরির কারখানা আছে

এমনিতে পশ্চিমবঙ্গে এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরি করা হবে না। ইতিমধ্যে টিটাগড় রেল সিস্টেমের তরফে হুগলিরই উত্তরপাড়ার কারখানায় বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরি করা হচ্ছে। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের (ভেল) সঙ্গে যৌথভাবে বন্দে ভারত ট্রেন তৈরি করছে। চুক্তি অনুযায়ী, টিটাগড় ও ভেল ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করবে। আর এবার হুগলিতে একটি কারখানায় বন্দে ভারতের কোচ তৈরি করবে জুপিটার ওয়াগনস।

আরও পড়ুনঃ দেখা দিতে পারে ইনফেকশন, ত্বকে বা গোপনাঙ্গে নানা সমস্যা! পুরুষদের কেমন অন্তর্বাস বেছে নেওয়া উচিত?

ট্রামের দিকেও নজর

শুধু তাই নয়, কলকাতা ও আশপাশের এলাকায় রাজ্য সরকার যে ট্রামকে যে পুনরুজ্জীবিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে, সেদিকেও জুপিটার ওয়াগনসের (যে সংস্থার দেশে মোট ন’টি কারখানা আছে, বাংলায় আছে ব্যান্ডেল এবং তারাতলায়) নজর আছে। সুযোগ পেলে নয়া ধাঁচের ট্রাম তৈরির দিকেও ঝাঁপাতে চায় সংস্থা। যা কলকাতা ও শহরতলির বিভিন্ন প্রান্তে চালাতে যায় রাজ্য সরকার।

সুযোগের অপেক্ষায় আমরা, বার্তা জুপিটার ওয়াগনসের

ওই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান জানিয়েছেন, অতীতে তাঁরা ট্রাম তৈরি করেছেন। সুযোগ পেলে নয়া ধাঁচের ট্রাম এবং লাইন তৈরি করতেও তাঁরা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার যে ট্রামকে পুনরুজ্জীবিত করতে চাইছে, সেটা অত্যন্ত ভালো পদক্ষেপ। তাঁরাও সেই সুযোগের অপেক্ষা করছেন বলে জানিয়েছেন জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন