Friday, 3 July, 2026
3 July
HomeকলকাতাKolkata: ‘প্রাণ’ ফিরল পাইপে করে কলকাতায় গ্যাস আনার কাজে; চন্দননগরে কবে PNG...

Kolkata: ‘প্রাণ’ ফিরল পাইপে করে কলকাতায় গ্যাস আনার কাজে; চন্দননগরে কবে PNG পরিষেবা শুরু?

আগামী মাস থেকেই চন্দননগরে পাইপে করে গ্যাস পরিষেবা চালু করা হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা পুরনিগমের আশ্বাসে নতুন করে প্রাণ পেল পাইপ-বাহিত গ্যাসের (পিএনজি) লাইন পাতার পরিকল্পনা। সূত্রের খবর, পুরনিগম কর্তৃপক্ষের থেকে দ্রুত পুরো প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাসবাণী পেয়ে প্রথম দফায় কলকাতার ন’টি জায়গায় ৩০ কিলোমিটার পাইপলাইন বসানোর জন্য বিস্তারিত পরিকল্পনাপত্র জমা দিতে চলেছে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (গেইল এবং গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের যৌথ সংস্থা)। সংশ্লিষ্ট মহলের আশা, বিস্তারিত পরিকল্পনা খতিয়ে দেখে দ্রুত কাজ শুরু করার অনুমতি দেবে পুরনিগম কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ গ্রেফতার জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল নেতা তথা সদ্য দল বদলু কংগ্রেস নেতা মলয় রায়

প্রতি মিটারে ৯০০ টাকা চেয়েছিল পুরনিগম, সরকারি দরের গুণ

অথচ একটা সময় পুরো প্রক্রিয়া থমকে গিয়েছিল। মাইক্রো-টানেলিং ইনস্পেকশনের জন্য প্রতি মিটারে ৯০০ টাকা চেয়েছিল পুরনিগম। যা রাজ্য সরকারের নির্ধারিত দরের থেকে চারগুণ বেশি ছিল বলে স্পষ্টভাবে জানিয়েছিলেন বেঙ্গল গ্যাসের আধিকারিকরা। সেই পরিস্থিতিতে প্রথম দফায় কলকাতার ন’টি জায়গায় পাইপ বসানোর পরিকল্পনা স্থগিত রাখা হয়েছিল।

বেঙ্গল গ্যাস কোম্পানির তরফে কী বলা হল?

তবে এবার বেঙ্গল গ্যাস কোম্পানির তরফে জানানো হয়েছে যে সম্প্রতি তাদের প্রতিনিধিরা কলকাতা পুরনিগমের কমিশনার স্মিতা পান্ডের সঙ্গে দেখা করেছেন। যাতে রাজ্যের নির্ধারিত দর ধার্য করা হয়, সেই আর্জি জানিয়েছেন। নাহলে পুরো প্রকল্প আর্থিক দিক থেকে অত্যন্ত জটিল হয়ে উঠবে। সেই পরিস্থিতিতে তাঁদের আর্জি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন পুর কমিশনার। আর বিস্তারিত পরিকল্পনা জমা দিতে বলেছেন বলে জানানো হয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানির তরফে।

আরও পড়ুনঃ দেখা দিতে পারে ইনফেকশন, ত্বকে বা গোপনাঙ্গে নানা সমস্যা! পুরুষদের কেমন অন্তর্বাস বেছে নেওয়া উচিত?

ইতিমধ্যে লাইন পাতা হয়েছে, চলছে লাইন পাতার কাজও

বেঙ্গল গ্যাস কোম্পানির হিসাব অনুযায়ী, কলকাতা পুরনিগম এলাকায় পিএনজি গ্যাসের পরিকাঠামো তৈরির জন্য ৭৭৫ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। কিন্তু আগে পুরনিগমের তরফে যে মাইক্রো-টানেলিং ইনস্পেকশনের খরচ চাওয়া হচ্ছিল, তাতেই স্রেফ ৫৬৫ কোটি টাকা বেরিয়ে যেত বলে বেঙ্গল গ্যাস কোম্পানির তরফে জানানো হয়েছে। যে সংস্থা ইতিমধ্যে চিংড়িঘাটা থেকে বারুইপুর পর্যন্ত পাইপলাইন বসিয়ে ফেলেছে। সেইসঙ্গে কালিকাপুর থেকে যাদবপুর পর্যন্ত লাইন তৈরির কাজ শুরু করা হয়েছে। আর আগামী মাস থেকেই চন্দননগরে পাইপে করে গ্যাস পরিষেবা চালু করা হবে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন