কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
গ্রেফতার জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল নেতা তথা সদ্য দল বদলু কংগ্রেস নেতা মলয় রায়! গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস নেতাকে গ্রেফতার করল জলপাইগুড়ি পুলিশ, জলপাইগুড়ির রাজনৈতিক মহলে চাপানউতোর ।
আরও পড়ুনঃ শোরগোল বেঙ্গালুরুতে! ইসরোর দফতরে বোমা হামলার হুমকি
বৃহস্পতিবার দুপুরে রাজীব গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ তথা সর্ব ভারতীয় কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের ভাতিজাকে বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি মলয় রায় তৃণমূল ছেড়ে জেলা কংগ্রেস নেতাদের সঙ্গে মিলিত হয়ে কংগ্রেসে যোগদান করেছিলেন ।এদিকে প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন অনেক আগেই তিনি ।
যদিও নিজের গ্রেফতারি প্রসঙ্গে অভিযুক্ত মলয় রায় বলেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ২০১৩ সালে প্রথম স্ত্রীর করা একটি বধূ নির্যাতনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।
আরও পড়ুনঃ ক্ষোভে ফুঁসছে পরিবার; নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্রের রহস্যমৃত্যু
এদিকে রাজ্যে তথা দেশ জুড়ে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের আপন দাদার পুত্রের এমন গ্রেফতারির ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে জেলা কংগ্রেস সহ রাজনৈতিক পরিমণ্ডলে।


